বাংলাদেশে দুর্গাপুজোয় পাঁচ দিনের ছুটি, হিন্দুদের মন জয়ে মাস্টারস্ট্রোক তারেকের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনা দেশে ফেরার আগেই হিন্দুদের মন জয়ে মাস্টারস্ট্রোক দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হিন্দুদের প্রিয় উ‍ৎসব দুর্গাপুজো উপলক্ষে একদিন বাড়তি ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাতে সাপ্তাহিক ছুটি-সহ পুজোয় পাঁচদিন ছুটি পাবেন হিন্দু সরকারি কর্মচারিরা। উল্লেখ্য, চলতি বছর মহালয়া অনুষ্ঠিত হবে ১০ অক্টোবর। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশের প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার জানিয়েছেন, ‘চলতি বছর ২০ অক্টোবর মঙ্গলবার নবমী উপলক্ষে সরকারের নির্বাহী আদেশে ছুটি থাকবে। ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমীতে থাকবে সাধারণ ছুটি। পরদিন ২২ অক্টোবর বৃহস্পতিবার অফিস-আদালত খোলা থাকার কথা ছিল। কিন্তু ওই দিনও (২২ অক্টোবর) ছুটি ঘোষণা করেছেন। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি ভোগ করবেন সরকারি কর্মচারিরা।’

পাশাপাশি দুর্গাপুজোর জন্য আর্থিক অনুদানও এক কোটি টাকা বাড়ানো হয়েছে। গত বছর প্রধানমন্ত্রীর তহবিল থেকে দূর্গাপুজো উপলক্ষ্যে সারাদেশে পুজোমণ্ডপগুলোর জন্য ৪ কোটি টাকা বরাদ্দ ছিল। এবার তা বেড়ে হচ্ছে ৫ কোটি টাকা।’ শুধু হিন্দুদের প্রিয় পার্বণ দুর্গাপুজোতেই নয়, বৌদ্ধ সম্প্রদায়ের প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উৎসব উপলক্ষে ধর্মীয় কল্যাণ তহবিল থেকে অনুদানের পরিমাণও ১ কোটি টাকা করে বাড়ানো হয়েছে। গত বছর দুই কোটি টাকা অনুদান দেওয়া হলেও এবার দেওয়া হবে তিন কোটি টাকা। প্রবারণা পূর্ণিমা ও কঠিন চিবর দান শুরু হবে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত।

 

পুজোর আগে যাত্রী সুবিধার্থে দুই শনি ও রবিতে অতিরিক্ত মেট্রো চলবে

৯ অক্টোবর শনির নক্ষত্র পরিবর্তন, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির পড়ুয়া, ‘ঘৃণ্য অপরাধে’ স‍ৎ বাবাকে মৃত্যুদণ্ড আদালতের

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

স্বপ্নের বাইক নিয়ে হাজির Suzuki, দাম শুনলে হার্টফেল হতে পারে

পণের বলি! বিয়ের চার মাসের মধ্যেই আত্মঘাতী ২৪ বছর বয়সী আইটি ইঞ্জিনিয়ার

নিরাপত্তা পরীক্ষায় ডাহা ফেল, নতুন মডেল ‘জিপিটি-৬.১’ বাজারে আনছে না OpenAI

চক দে ইন্ডিয়া, এশিয়ান গেমসে ৪x৪০০ মিটার রিলেতে সোনা জিতলেন ভারতের মেয়েরা

বাংলাদেশে দুর্গাপুজোয় পাঁচ দিনের ছুটি, হিন্দুদের মন জয়ে মাস্টারস্ট্রোক তারেকের

মোবাইল নয়, পড়াশোনার জন্য ট্যাব! স্কুল পড়ুয়াদের জন্য বড় ভাবনা শুভেন্দুর

সিনিয়রটিতে শীর্ষে, তবুও সুপ্রিম কোর্টের বিচারপতি পদে ‘উপেক্ষিত’ বিচারপতি হরিশ টন্ডন ও সৌমেন সেন

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার

‘DM আঙ্কেল, রাস্তায় লাইট লাগিয়ে দিন না’, তিন খুদের করুণ আর্তির ভিডিও ভাইরাল