আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সুখবর, দশমী পর্যন্ত আসবে পদ্মা পাড়ের ইলিশ

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ওপারের ভোজন রসিক বাঙালিদের জন্য সুখবর। প্রিয় উ‍ৎসব দুর্গাপুজোয় (Durga Puja) যাতে পশ্চিমবঙ্গ (West Bengal) ও ত্রিপুরার (Tripura) বাঙালিরা পদ্মা পাড়ের ইলিশের (Hilsa) স্বাদ পেতে পারেন তার জন্য রূপালি শস্যের রফতানির মেয়াদ আরও তিনদিন বাড়াল বাণিজ্য মন্ত্রণালয় (Commerce Ministry)। দশমীর দিন পর্যন্ত ভারতে ইলিশ রফতানির (Hilsa Export) জন্য আরও আটটি রফতানিকারক প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হয়েছে। মোট চারশো টন ইলিশ রফতানি করতে পারবে প্রতিষ্ঠানগুলি।

দুর্গাপুজোয় যাতে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার বাঙালিরা পদ্মা পাড়ের ইলিশের স্বাদ নিতে পারেন তার জন্য প্রথম দফায় গত ৪ সেপ্টেম্বর ২ হাজার ৪৫০ টন ইলিশ রফতানির অনুমতি দেওয়া হয়। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ওই পরিমাণ মাছ রফতানির অনুমতি দেওয়া হয়েছিল। পরে দ্বিতীয় দফায় আরও ৫০০ টন ইলিশ রফতানির ক্ষেত্রে ছাড় দেয় বাণিজ্য মন্ত্রণালয়।  দ্বিতীয় দফায় আরও ৫০০ টন ইলিশ রফতানির অনুমোদন দেওয়া হয়। ২ অক্টোবর অর্থা‍ৎ রবিবার পর্যন্ত রফতানির সময়সীমা ছিল। আজ সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে নয়া নির্দেশিকায় জানানো হয়েছে, রফতানির সময়সীমা আরও তিনদিন বাড়িয়ে ৫ অক্টোবর করা হয়েছে। অর্থা‍ৎ দশমী পর্যন্ত পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় ইলিশ পাঠানো যাবে।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুজো উপলক্ষে গত বছরের সেপ্টেম্বরে দুই দফায় ১১৫ প্রতিষ্ঠানকে মোট ৪ হাজার ৬০০ টন ইলিশ রফতানির অনুমতি দেওয়া হলেও অনেকেই সঠিক মূল্য না পাওয়ায় ওপারে মাছ পাঠাননি। তার আগের বছর ২০২০ সালে প্রথমে এক হাজার ৪৫০ টন ও পরে আরও ৪০০ টন ইলিশ ভারতে রফতানির অনুমতি দেওয়া হয়েছিল। সে বছর পুরো মাছই রফতানি করা হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

৬ মে থেকে ফের বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে মোদি সরকার

‘‌ধর্ম যার‌ যার…’‌, মমতার শ্লোগান এবার তারেক রহমানের গলায়

জেল খাটতে কেমন লাগে? কৌতুহল থেকে ১১ বছরের নাবালককে খুন ৬ কিশোরের

বাংলাদেশে জঙ্গলরাজ, তারেক জমানার আড়াই মাসে ৪৬৪টি খুন ও ৬৬৬টি ধর্ষণ

বাংলাদেশে ‘জঙ্গি’ আছে? স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘নেই’, উল্টোসুর তারেকের তথ্য উপদেষ্টার

জঙ্গি হামলার আশঙ্কা , ঢাকা সহ বাংলাদেশের ৮ বিমানবন্দরে কড়া সতর্কতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ