চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দোলের মধ্যে বাংলাদেশে ফের মন্দিরে হামলা, ভাঙচুর সরস্বতী মূর্তি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কট্টর মৌলবাদী মোল্লা ইউনূসের জমানায় বাংলাদেশ জুড়ে হিন্দুদের উপর হামলা ও মন্দির ভাঙচুর অব্যাহত। এবার হিন্দুদের রংয়ের উ‍ৎসব দোলের আগের দিন লক্ষ্মীপুরের রায়পুরে এক মন্দিরে হামলা চালাল দুষ্কৃতীরা। মন্দিরের পাশাপাশি সরস্বতী প্রতিমাও ভাঙচুর করা হয়েছে। দোল পূর্ণিমার আগের দিন মন্দিরে হামলার ঘটনায় ক্ষুব্ধ হিন্দুরা। অনেকেই প্রশ্ন তুলেছেন, ‘দেশটা কী আফগানিস্তান হয়ে গেল।’ মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুরের খবর পেয়ে ছুটে গিয়েছিলেন সেনাবাহিনী সহ পুলিশ আধিকরিকরা। জড়িতদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছেন। যদিও ঘটনার পর ১৮ ঘন্টা  পেরিয়ে গেলেও হামলাকারীদের টিঁকিও ছুঁতে পারেনি উর্দিধারীরা।

লক্ষ্মীপুরের রায়পুর পুরসভার অন্তর্গত মহামায়া মন্দিরের পরিচালন সমিতির সভাপতি রবীন্দ্র কর্মকার জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত নয়টা নাগাদ মন্দিরের পুরোহিত পাশের এক বাড়িতে পুজো করতে গিয়েছিলেন। সেই সুযোগে মুখে রুমাল বেঁধে বেশ কয়েকজন মন্দিরে ঢুকে ভাঙচুর চালায়। মন্দিরে থাকা সরস্বতী প্রতিমার মাথা ভেঙে গুঁড়িয়ে দেয়। হামলা চালানোর পরে নির্বিঘ্নেই এলাকা ছেড়ে চম্পট দেয়। পুরোহিত মশায় মন্দিরে ফিরে চমকে যান। সঙ্গে সঙ্গেই মন্দিরের পরিচালন সমিতির সদস্যদের খবর পাঠান।

মন্দিরে হামলার ঘটনার খবরে এলাকায় উত্তেজনাও ছড়িয়ে পড়ে। অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তার জন্য ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ ও সেনা সদস্যরা। রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া সাংবাদিকদের জানিয়েছেন, ‘প্রতিমা ভাঙার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা কী উদ্দেশে প্রতিমাগুলো ভেঙেছে, তা বের করার জন্য তদন্ত শুরু হয়েছে। মন্দিরের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত করে শিগগিরই গ্রেফতার করা হবে।’ বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সভাপতি ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিমুল সাহা বলেন, ‘যারাই এই প্রতিমা ভাঙচুরের সঙ্গে জড়িত তাদের ২৪ ঘণ্টার মধ্যে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।’

Published by:

Share Link:

More Releted News:

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

তারেকের জমানায় মবের মুল্লুক, কুষ্টিয়ায় হামলা চালিয়ে পীরকে পিটিয়ে হত্যা মৌলবাদীদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ