‘ঝাঁঝরা করে দাও’, গোপালগঞ্জে নিরস্ত্র জনতার উপরে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: গোপালগঞ্জে বুধবার (১৬ জুলাই) বঙ্গবন্ধু শেখ মুজিবের সমাধি রক্ষাকারী নিরস্ত্র জনতার উপরে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আওয়ামী লীগের সঙ্গে পুলিশ ও সেনা সদস্যদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের সময়েই এক লেফটেন্যান্ট কর্নেলকে ফোন করে স্বরাষ্ট্র উপদেষ্টা নির্দেশ দিয়েছিলেন, ‘আওয়ামী লীগের নেতা-কর্মীদের দেখামাত্রই গুলিতে ঝাঁঝরা করে দিন। আওয়ামী লীগকে ভেঙে ধ্বংস করে দিতে হবে।’ প্রাক্তন সেনা কর্তা তথা স্বরাষ্ট্র উপদেষ্টার ওই নির্দেশ পাওয়ার পরেই গোপালগঞ্জের বিভিন্ন গলিতে পুলিশের তাড়া খেয়ে পালানো আওয়ামী লীগ নেতা-কর্মীদের বুক ও মাথা লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় সেনা সদস্যরা। বিভিন্ন সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে-ও শোনা যাচ্ছে ‘সরাসরি গুলি কর, একটাও যেন বেঁচে ফিরতে না পারে’ নির্দেশ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) স্বরাষ্ট্রমন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, ‘বুধবার দুপুর থেকেই সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ কন্ট্রোল রুমে ঘাঁটি গাড়েন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, স্বরাষ্ট্র মন্ত্রকের সিনিয়র সচিব তথা জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর প্রতিষ্ঠাতা সদস্য নাসিমুল গণি, বাংলাদেশ পুলিশের আইজি বাহারুল আলম-সহ পুলিশের পদস্থ কর্তারা। কন্ট্রোল রুম থেকেই গোপালগঞ্জের পরিস্থিতির উপরে বিশেষ নজর রাখেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশের সঙ্গে আওয়ামী লীগ নেতা-কর্মীদের সংঘর্ষের সময়ে গোপালগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমানকে স্বরাষ্ট্র উপদেষ্টা নির্দেশ দেন, ‘সরাসরি গুলি করুন।’ পুলিশ সুপার স্পষ্ট জানিয়ে দেন, ‘নিরস্ত্র মানুষের উপরে গুলি চালানোর আদেশ দিতে পারবেন না। তাতে হিতে বিপরীত হতে পারে।’

এর পরই ঘটনাস্থলে থাকা সেনাবাহিনীর এক লেফটেন্যান্ট কর্নেলকে ফোন করে গুলি চালানোর আদেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সেই নির্দেশ পেয়েই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে সেনা সদস্যরা। আর জংলা পোশাকধারীদের ওই ভূমিকা দেখে অবাক হয়ে যান পুলিশ আধিকারিক ও কর্মীরা। তাঁরা সেনা সদস্যদের নিরস্ত্র করার চেষ্টা করেন। কিন্তু তাতে লাভ হয়নি। শুধু আওয়ামী লীগ নেতা-কর্মীদের উপর গুলি চালানোর নির্দেশ দিয়েই ক্ষান্ত হননি স্বরাষ্ট্র উপদেষ্টা। শেখ মুজিবের সমাধি গুঁড়িয়ে দিতে যাওয়া এনসিপির জঙ্গি নেতা নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লা, সামান্তা শারমিনদের নজিরবিহীনভাবে সেনার সাঁজোয়া ট্যাঙ্কে চাপিয়ে খুলনায় পৌঁছে দেওয়ারও নির্দেশ দেন। নিরস্ত্র জনতার উপরে নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দেওয়ার ঘটনায় মোটেও অনুতপ্ত নন প্রাক্তন সেনা কর্তা তথা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আগেই তো বলেছি, বাংলাদেশে আওয়ামী লীগের নাম-নিশানা রাখব না। গোপালগঞ্জে মাত্র চার জন মারা গিয়েছেন। যারা বেঁচে ফিরেছেন, তাদের জীবন নরক বানিয়ে ছাড়ব।’

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলায় নিহত ৩ ভারতীয় নাবিক, নিশ্চিত করল কেন্দ্র

কলার খোসা দিয়ে বানান টক-ঝাল চাটনি, একবার খেলে জিভে লেগে থাকবে

উত্তরবঙ্গের কলেজে মিলল মদের বোতল ও মহিলাদের পোশাক! কাঠগড়ায় তৃণমূল

পনির শক্ত হয়ে যাচ্ছে? জানেন রান্নার ৫ সাধারণ ভুলেই নষ্ট হচ্ছ স্বাদ

রাহুলের রহস্যমৃত্যুতে বড় পদক্ষেপ, ওড়িশা পুলিশকে তদন্তের নির্দেশ প্রধানমন্ত্রীর দফতরের

সই জাল কাণ্ডে অভিষেককে আজই হাজিরার নির্দেশ, সময় বেঁধে দিল আদালত

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

১৩০ আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল রিজার্ভ ব্যাঙ্কের, অধিকাংশ পশ্চিমবঙ্গের

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

‘তৃণমূল কিছু ধান্দাবাজদের গ্যাং ছিল’, কটাক্ষ পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের

কুয়েত-বাহারাইন ও জর্ডানের ১৮টি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

পুরসভায় ইস্তফার ধাক্কা, নাগরিক সমস্যা মেটাতে‘ মন্ত্রীকে বলুন’ কর্মসূচির উদ্যোগ পুরমন্ত্রীর