Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শেখ হাসিনা-সহ ৭ জনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সেনা বিদ্রোহে গদিচ্যূত ও দেশ থেকে পালিয়ে যাওয়া প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে খুনের মামলা দায়েরের আর্জি জানানো হয়েছে। আজ মঙ্গলবার (১৩ অগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর এজলাসে এস এম আমীর হামজা নামে এক ব্যক্তি ওই আবেদন জানান। আবেদন গৃহীত হলেও এ বিষয়ে কোনও নির্দেশ দেননি বিচারক রাজেশ চৌধুরী। পরে নির্দেশ দেবেন বলে জানিয়েছেন।

গত জুলাই মাস থেকেই কোটা সংস্কার আন্দোলন ঘিরে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল রাজধানী ঢাকা-সহ গোটা বাংলাদেশ। আন্দোলনের নামে রাজধানীতে বেনজির তাণ্ডব চালায় জামায়েতপন্থী ইসলামী ছাত্র শিবির-সহ সাম্প্রদায়িক সংগঠন হেফাজতে ইসলামীর সশস্ত্র ক্যাডাররা। গত ১৯ জুলাই বিকেল ৪ টায় মোহাম্মদপুর থানার বছিলায় বেসরকারি বাসে আগুন জ্বালানোর চেষ্টা চালায় বিক্ষোভকারীরা। তখনই গুলি চালায় পুলিশ। ওই গুলিতে মারা যায় হেফাজতে ইসলামীর সদস্য আবু সাঈদ। আন্দোলনের জেরে গত ৫ অগস্ট পতন ঘটে শেক হাসিনা সরকারের।

এদিন আবু সাঈদের মৃত্যুর ঘটনায় ত‍ৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ সাত জনের বিরুদ্ধরে খুনের মামলা দায়েরের আর্জি জানিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর এজলাসের দ্বারস্থ হন হেফাজতে ইসলামী নেতা এস এম আমীর হামজা। শেখ হাসিনা ছাড়া যাদের বিরুদ্ধে খুনের মামলা দায়েরর আবেদন জানানো হয়েছে তাঁরা হলেন- প্রাক্তন সেতুমন্ত্রী তথা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রাক্তন আইজিপি আব্দুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর পুলিশের প্রাক্তন কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত আইজিপি হারুন-অর-রশীদ ও অতিরিক্ত যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার।  

 

আজকের রাশিফল: কাছের বন্ধুদের থেকে ধোঁকা খাওয়ার সম্ভাবনা, বিদেশ ভ্রমণের সুযোগ

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের