সুপ্রিম কোর্টের মধ্যেই অ্যাটর্নি জেনারেলকে থাপ্পড় কষালেন সহকারী আইনজীবী, তার পর

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বেনজির কাণ্ডের সাক্ষী থাকল সুপ্রিম কোর্ট। মামলা বন্টন নিয়ে বিরোধের জেরে দেশের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলকে চড় কষালেন তাঁর সহকারী। প্রকাশ্যে ওই থাপ্পড় খেয়ে খানিকটা হতচকিত হয়ে যান অ্যাটর্নি জেনারেল। ঘটনার সময়ে হাজির অন্যান্যরা কোনও মতে পরিস্থিতি সামাল দেন। ওই অনাকাঙ্খিত ঘটনার জন্য ইতিমধ্যেই চার ডেপুটি অ্যাটর্নি জেনারেল, জহিরুল ইসলাম (সুমন), রফিকুল ইসলাম (মন্টু), মুহাম্মদ মাসুদ রানা ও মোহাম্মদ আশিকুজ্জামান (নজরুল)-কে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এই ঘটনাকে বিএনপিপন্থী আইনজীবীদের গোষ্ঠীকোন্দল হিসেবে দেখছেন বর্ষীয়ান আইনজীবীরা।

তারেক রহমান প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার পরে দেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ করা হয় পাকিস্তানপন্থী আইনজীবী রুহুল কুদ্দুস কাজলকে। ওই নিয়োগ মানতে পারেননি মুক্তিযুদ্ধের সমর্থক বিএনপিপন্থী আইনজীবীরা। গত কয়েকদিন ধরেই মামলা বন্টন নিয়ে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে মতবিরোধ চলছিল চার ডেপুটি অ্যাটর্নি জেনারেল  জহিরুল ইসলাম (সুমন), রফিকুল ইসলাম (মন্টু), মুহাম্মদ মাসুদ রানা ও আশিকুজ্জামানের (নজরুল)।

সূত্রের খবর, গত সপ্তাহে মামলা বন্টন নিয়ে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন চার অ্যাটর্নি জেনারেল। বচসার সময় এক ডেপুটি অ্যাটর্নি জেনারেল আচমকাই অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলের গালে সপাটে থাপ্পড় কষান। ওই ঘটনায় স্তম্ভিত হয়ে পড়েন অ্যাটর্নি কার্যালয়ে হাজির অন্যান্যরা। ডেপুটি আ্যাটর্নি জেনারেল জহিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘রুহুল কুদ্দুস কাজল অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব নেওয়ার পর থেকে অনেক ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলকে আদালতে মামলা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়নি। পাকিস্তান ও জামায়াতে ইসলামী ঘনিষ্ঠ আইনজীবীদের মামলা লড়ার দায়িত্ব দিয়েছেন। এ নিয়ে কথা বলতে তাঁরা কাজলের কার্যালয়ে গিয়েছিলেন। কিন্তু কোনও রকম শারীরিক আঘাত হানা হয়নি।’ তাঁদের বিরুদ্ধে জারি করা কারণ দর্শাও নোটিশ সম্পর্কে তিনি বলেন, ‘নোটিশ পেয়েছি। জবাবের জন্য তিনদিন সময় দেওয়া হয়েছে। তিনদিনের মধ্যেই উপযুক্ত জবাব দেব।’

ফের অগ্নিগর্ভ দিল্লি, তলস্তয় মার্গে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের