তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: তারেক রহমান প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার পরে দেশজুড়ে শুরু হয়েছে ধর্ষণ মহামারি। ছোট্ট শিশু থেকে প্রবীণা-ধর্ষকদের হাত থেকে বাদ যাচ্ছেন না কেউ। চলতি বছরের প্রথম সাত মাসে নারী ও শিশু নির্যাতনের অভিযোগে ১২ হাজার ৪৪৬টি মামলা দায়ের হয়েছে। তার মধ্যে ধর্ষণের মামলার সংখ্যা ৪ হাজার ২৫টি। এর মধ্যে আবার শিশুধর্ষণের অভিযোগে ১ হাজার ৪৮৫টি মামলা হয়েছে। যেভাবে ধর্ষণের সংখ্যা বাড়ছে তাতে আতঙ্কিত সাধারণ মানুষ। পুলিশ আধিকারিকদের মতে, শাসক দল বিএনপি নেতাদের প্রচ্ছন্ন মদতে বেপরোয়া হয়ে উঠেছে ধর্ষকরা।

পুলিশ সদর দফতর সূত্রে জানা গিয়েছে, ‘গত ২০২৪ সালে প্রথম সাত মাসে শিশু ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছিল ৭৫১টি। গত বছর অর্থা‍ৎ ২০২৫ সালে জানুয়ারি থেকে জুলাই মাসে শিশু ধর্ষণের অভিযোগে দায়ের হয়েছিল ৯৯৮টি মামলা। চলতি বছরে তা বেড়ে হয়েছে ১ হাজার ৪৮৫টি। অর্থা‍ৎ ২০২৪ সালের তুলনায় চলতি বছর শিশু ধর্ষণের সংখ্যা বেড়েছে ৯৮ শতাংশ আর গত বছরের তুলনায় এবছর শিশুকন্যা ধর্ষণের সংখ্যা বেড়েছে ৪৯ শতাংশ।’

পুলিশ সদর দফতরের তথ্য বলছে, শুধু শিশুকন্যা ধর্ষণের ঘটনাই নয়, প্রাপ্তবয়স্ক মহিলাদের ধর্ষণের সংখ্যারও ভয়াবহ বৃদ্ধি ঘটেছে। ২০২৪ সালে ধর্ষণের অভিযোগ জানিয়ে মামলা দায়ের হয়েছিল ৫ হাজার ৫৬৬টি। মোল্লা মুহাম্মদ ইউনূসের জমানায় গত বছর সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল সাত হাজার ৬৮টি। আর এ বছর প্রথম সাত মাসে ৪ হাজার ২৫টি ধর্ষণের মামলা দায়ের হয়েছে। বাংলাদেশ পুলিশের অ্যাসিস্ট্যান্ট আইজি এ এইচ এম শাহাদাত হোসেনের ভাষায়, ‘মূলত নিজের পরিবারের সদস্য, পরিজন ও পড়শিদের হাতেই সিংহভাগ শিশু কন্যা ধর্ষিত হচ্ছে। কিন্তু লোকলজ্জার ভয়ে ওই ধর্ষণের ঘটনা থানায় জানানো হচ্ছে না। অনেক ক্ষেত্রে দেরি করে জানানো হচ্ছে। ফলে তথ্য প্রমাণ লোপাট হয়ে যাওয়ায় ধর্ষকরা শাস্তি পাচ্ছে না।’

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম

ইছামতির স্রোতে ভাঙল বাঁশের সেতু, বিপাকে পড়লেন লক্ষাধিক মানুষ

পার্কিং নিয়ে বচসা! ম্যানেজার সিকিউরিটি কর্মীদের মারে গুরুতর আহত পর্যটক

বিরিয়ানির প্লেটে বিষ? তদন্তে Arsalan রেস্তরাঁতে অভিযান খাদ্য সুরক্ষা দফতরের

Nepal Flash Flood: ‘আর কোনও মিরাকলের আশা নেই!’ নিখোঁজ মায়ের সন্ধানে গিয়ে হতাশ ছেলেরা

মালদহ মেডিক্যালে ৮৯ শিশুমৃত্যুতে নড়েচড়ে বসল স্বাস্থ্য দফতর,সরানো হল সুপারকে

বিশ্বসুন্দরীর মঞ্চে ভারতের নিকিতা পোরওয়াল, জানুন তাঁর জীবনের অজানা কাহিনি

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

চন্দননগর থেকে কামারহাটি! খাদ্য সুরক্ষা অভিযানে প্রকাশ্যে একের পর এক অনিয়মের ছবি

নাচের ক্লাসের জন্য রান্না করতে অস্বীকার, রেগে স্ত্রীকে খুন নেশাগ্রস্ত হয়ে স্বামীর

‘মোবাইলের জন্য পড়ুয়াদের মনে কুপ্রভাব পড়ছে,’ আশঙ্কা শুভেন্দু অধিকারীর