ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ব্যবসার কাজে ঢাকায় এসে গ্রেফতার হওয়া পশ্চিমবঙ্গের বসিরহাট মহকুমার মাটিয়ার বাসিন্দা রবিউল ইসলামের বিরুদ্ধে এবার গুপ্তচরবৃত্তির অভিযোগে মামলা দায়ের করল ঢাকা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার সকালেই উত্তরা পশ্চিম থানায় রবিউলের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে  মামলা দায়ের করেন ঢাকা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মেজবাহ উদ্দিন। পরে ঢাকার অতিরিক্ত মুখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট  মোহাম্মদ সেফাতুল্লাহের এজলাসে তাঁকে পেশ করে ঢাকা গোয়েন্দা পুলিশের তরফে জানানো হয়, ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’-এর এজেন্ট হিসেবে বাংলাদেশে কাজ করছিলেন রবিউল। সরকারি গোপন তথ্য হাতিয়ে নেওয়ার মতো দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের হেফাজতে পাঠানো হোক। তবে গোয়েন্দা পুলিশের সেই আর্জি খারিজ করে রবিউলকে সাতদিনের পুলিশি হেফাজতে পাঠান বিচারক।

গত ১৪ সেপ্টেম্বর বৈধ ভিসা নিয়েই সাতক্ষীরা (ভেড়ামারা-ঘোজাডাঙা)পেরিয়ে বাংলাদেশে ঢুকেছিলেন রবিউল। তার পর পৌঁছে যান ঢাকায়। উত্তরায় এক অতিথিশালায় উঠেছিলেন। গত সোমবার (২১ সেপ্টেম্বর) রাত তিনটে নাগাদ সেখান থেকেই গ্রেফতার করা হয় তাঁকে। অভিযোগ, বাংলাদেশে এসে আওয়ামী লীগের হয়ে নাশকতামূলক কাজকর্মে লিপ্ত ছিলেন পেশায় ব্যবসায়ী রবিউল। বৈধ ভিসা থাকা সত্বেও কিভাবে শুধু সন্দেহের বশে একজন ভারতীয় নাগরিককে গ্রেফতার করা হল, সেই প্রশ্নের জবাবে ঢাকা গোয়েন্দা পুলিশের রমনা শাখার এসআই বিনয় কুমার রায় বলেন, ‘বাংলাদেশে আসার পর থেকেই রবিউলের গতিবিধি ও কর্মকাণ্ড অত্যন্ত সন্দেহজনক ছিল। তাঁর ড্রাইভিং লাইসেন্স ও আধারের জন্ম তারিখের সঙ্গে পাসপোর্টের জন্ম তারিখের মিল নেই। তিনি এর আগে অনেকবার বাংলাদেশ ভ্রমণ করলেও সুনির্দিষ্ট কারণ দেখাতে পারেননি।’ দু’দফায় আদালতে পেশ করে রবিউলকে আটদিনের জন্য নিজেদের হেফাজতে নেয় পুলিশ।

এদিন সকালে রবিউলের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে নতুন মামলা দায়ের করা হয়। পরে ঢাকার অতিরিক্ত মুখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেফাতুল্লাহের এজলাসে ধৃতকে পেশ করে পুলিশের তরফে দাবি করা হয়, জিজ্ঞাসাবাদে রবিউলের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগের সত্যতা পাওয়া গিয়েছে। রবিউলের ড্রাইভিং লাইসেন্স ও পাসপোর্টের জন্ম তারিখে গরমিল রয়েছে। তিনি ভারতীয় নাগরিক হলেও তার পাসপোর্টে জন্মস্থান সৌদি আরবের রিয়াদ উল্লেখ রয়েছে। জিজ্ঞাসাবাদে রবিউল স্বীকার করেছেন, প্রায় ১০-১২ বছরে তিনি বাংলাদেশে একাধিকবার যাতায়াত করেছেন। কখনও পর্যটন ভিসা, কখনও ব্যবসার ভিসা নিয়ে বাংলাদেশে এসেছেন। ব্যবসায়িক কার্যক্রমের আড়ালে গুপ্তচরবৃত্তি করে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ করে গুরুত্বপূর্ণ তথ্য পাচার করে আসছেন। গত ১৫ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত তিনি গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা ও বিধিনিষেধ থাকা এলাকার ছবি, গুরুত্বপূর্ণ সরকারি নথি বা তথ্য বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে পাঠানোর চেষ্টা করেছেন।’

 

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

অপেক্ষার অবসান! এসে গেল ৬.৯ ইঞ্চির HD+ LCD স্ক্রিন-সহ Redmi 17C5G, কত দাম?

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

১০০ বছর পর নবরাত্রিতে তৈরি হচ্ছে গজকেশরী রাজযোগ, ভাগ্যের দরজা খুলবে ৭ রাশির জাতকদের

৬০০০mAh ব্যাটারি, ৫০MP ক্যামেরা! পুজোর মুখে নতুন স্মার্টফোন আনছে Samsung

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

মাত্র ১,৪৯৯ টাকায় 4G ফোন, সাথে ৬ মাসের রিচার্জ সম্পূর্ণ ফ্রি!

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

‘রেজিনগর বিজেপি সরকারের সঙ্গেই থাকবে,’ আত্মবিশ্বাস শুভেন্দুর

হাইকোর্টের নির্দেশে R G KAR কাণ্ডে দেহ সৎকার সংক্রান্ত মামলার তদন্ত করবে সিবিআই

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং

মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ, নিজের বাড়িতেই অজ্ঞাতপরিচয় ধারীর হাতে নির্যাতিত তরুণী