ঢাকায় রবীন্দ্রনাথ-সত্যজি‍ৎ রায়দের গ্রাফিতিতে চুনকালি লেপে দিল পাকিস্তানপন্থীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ফের পাকিস্তানপন্থী মৌলবাদীদের নিশানায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ও বিশ্ববরেণ্য চলচ্চিত্র পরিচালক সত্যজি‍ৎ রায়। আজ শনিবার (১০ অক্টোবর) সেগুন বাগিচায় শিল্পকলা আকাদেমির লাগোয়া দেওয়ালে আঁকা তিন জনের ছবিতে চুনকালি লেপে দেয় পাকিস্তানপন্থী সংগঠন রাষ্ট্রসংলাপ ফোরামের সদস্যরা। বিষয়টি নিয়ে সমাজমাধ্যমে সমালোচনার ঝড় উঠতেই তিন জনকে আটক করেছে পুলিশ।

সম্প্রতি দক্ষিণ ঢাকা সিটি করপোরেশনের তরফে সেগুনবাগিচা এলাকার ফুটপাত দখলমুক্ত করে নতুনভাবে সাজানো হয়েছে। মৎস্য ভবনের দিকে যেতে শিল্পকলা আকাদেমির দেওয়ালের উল্টোদিকে দখলমুক্ত ফুটপাতে নতুন ডাস্টবিন ও বিশ্রামের বেঞ্চ বসানো হয়েছে। ফুটপাতসংলগ্ন দেওয়ালে মোট ১০ জন গুণীজনের ছবি আঁকা হয়েছে। তাতে ঠাঁই পেয়েছেন পশ্চিমবঙ্গের তিন কৃতী সন্তান রবীন্দ্রনাথ ঠাকুর-কাজী নজরুল ইসলাম ও সত্যজি‍ৎ রায়। বাংলাদেশের বিখ্যাত শিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদীনের ছবিও রয়েছে।

পশ্চিমবঙ্গে জন্ম নেওয়া রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও সত্যজি‍ৎ রায়ের ছবি কেন রাখা হয়েছে সেই প্রশ্ন তোলেন পাকিস্তানপন্থী সংগঠন রাষ্ট্রসংলাপ ফোরামের প্রধান তথা আল-কায়েদার সঙ্গে যুক্ত আ ন ম আয়াস। এদিন সকালে রাষ্ট্রসংলাপ ফোরামের সদস্যরা দেওয়ালে থাকা রভিন্দ্রনাথ ঠাকুর-কাজী নজরুল ইসলাম ও সত্যজি‍ৎ রায়ের ছবি বা গ্রাফিতিতে চুনকালি লেপে দেয়। ওই কাণ্ড দেখে হতচকিত হয়ে যান পথচারীরা। তিন বরেণ্য ব্যক্তির ছবিতে চুনকালি লেপে দেওয়ার ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়। সমালোচনার মুখে পড়ে  রাষ্ট্রসংলাপ ফোরামের প্রধান তথা আল-কায়েদার সঙ্গে যুক্ত আ ন ম আয়াসকে আটক করে শাহবাগ থানার পুলিশ।

Flydubai-কাণ্ডে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করল NIA

উমার আগমন থেকে বরণ, শাড়ির বুননেই দুর্গাপুজোর গল্প! দাম শুনলে চমকে যাবেন

অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরার নির্দেশ দিল্লি হাইকোর্টের, কোন মামলায়?

সপ্তমীতে হয় সিঁদুর খেলা, দেবীর সঙ্গে নেই কার্তিক ও গণেশ, রায়বাড়ির পুজোয় রয়েছে চমক

যাত্রীদের জন্য সুখবর! অবশেষে সফলভাবে সম্পন্ন বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ মেট্রোর ট্রায়াল রান

৯ টাকার ছোলে ভাটুরে বিক্রি করে ১০০ কোটি সাম্রাজ্য তিন বন্ধুর

নদিয়ার হোগলবেড়িয়ায় বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি কৃষক, পাল্টা গুলি বিজিবি’র

ককরোচদের আন্দোলনে সামিল, দিল্লি পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

ঢাকায় রবীন্দ্রনাথ-সত্যজি‍ৎ রায়দের গ্রাফিতিতে চুনকালি লেপে দিল পাকিস্তানপন্থীরা

‘পুলিশের গায়ে কেউ হাত দিলে পরিণতি ভাল হবে না,’ হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

বিমান থেকেই অভিজিৎ দীপক, সৌরভ দাসদের আটক করল দিল্লি পুলিশ

রেজিনগরের ফল নিয়ে ভুল তথ্য, অভিষেকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের

জন্মদিনের কেক কাটার পরের দিনই রহস্যমৃত্যু, তড়িঘড়ি সৎকারের আগে থামাল পুলিশ

সুপ্রিম কোর্টের আইনজীবীদের আটক দিল্লি পুলিশের, প্রধান বিচারপতির দ্বারস্থ বার অ্যাসোসিয়েশন