পুজোয় পশ্চিমবঙ্গে ইলিশ পাঠাচ্ছে না বাংলাদেশ, স্পষ্ট করলেন ম‍ৎস্য উপদেষ্টা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই পাকিস্তান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মদতপুষ্ঠ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ভারত বিদ্বেষী মনোভাব স্পষ্ট হচ্ছে। আসন্ন দুর্গাপুজোয় ওপার বাংলা অর্থা‍ৎ পশ্চিমবঙ্গের ম‍ৎস্যপ্রিয় বাঙালির পাতে পদ্মা-মেঘনার ইলিশ যে পড়ছে না, তা স্পষ্ট করে জানিয়ে দিলেন অন্তর্বর্তী সরকারের প্রাণি ও ম‍ৎস্য উপদেষ্টা ফরিদা আখতার। তাঁর কথায়, ‘আগে দেশের মানুষ ইলিশ পাবে, তার পরে রফতানি।’

শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালীন প্রতি বছরই পুজোর সময়ে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা-সহ ভারতে থাকা বাঙালিদের জন্য উপহার হিসাবে ইলিশ রফতানির অনুমতি দিতেন। ফলে গত কয়েক বছর ধরেই ওপার বাংলার বাঙালিরা পদ্মা-মেঘনার সুস্বাদি ইলিশের স্বাদ পেতেন। গত ৫ অগস্ট সেনা বিদ্রোহে ক্ষমতাচ্যূত হন মুজিব কন্যা। তার পর থেকেই আসন্ন পুজোয় পশ্চিমবঙ্গের বাঙালিদের পাতে আদৌ এপারের ইলিশ পড়বে কিনা, তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। গত কয়েক বছর ধরে যে সমস্ত রফতানিকারকরা ইলিশ রফতানি করতেন তারা বুঝতেই পেরেছিলেন, এবার আর পুজোয় ইলিশ পাঠানো সম্ভব নয়। তাই ওপারের আমদানিকারকদের কাছে তাঁরা আগাম বার্তা পাঠিয়েছিলেন, আপাতত পদ্মার ইলিশ খাওয়ার কথা ভুলে যান।

তাঁদের সেই আশঙ্কাই সত্যি হল। রবিবার সকালে সচিবালয়ে নিজের দফতরে বসে সাংবাদিকদের সঙ্গে নানা বিষয়ে কথা বলছিলেন প্রাণি ও ম‍ৎস্য উপদেষ্টা ফরিদা আখতার। এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন, গত কয়েক বছর তো পুজোর সময়ে পশ্চিমবঙ্গ তথা ভারতে ইলিশ রফতানি করা হয়েছে। এবারেও কী রফতানি হবে? খানিকটা ক্ষিপ্ত কণ্ঠে ম‍ৎস্য উপদেষ্টা বলেন, ‘ভারতের সঙ্গে অত প্রেম কিসের? দেশবাসী ইলিশ পাবে না, আর বিদেশে রফতানি হবে, এটা হতে পারে না। আগে দেশকে গুরুত্ব দিতে হবে। এরপর রফতানি করা হবে। দেশের মানুষ যাতে ইলিশ মাছ পায় এবং দাম কমে, সেই উদ্যোগ নেওয়া হবে।’

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলায় নিহত ৩ ভারতীয় নাবিক, নিশ্চিত করল কেন্দ্র

কলার খোসা দিয়ে বানান টক-ঝাল চাটনি, একবার খেলে জিভে লেগে থাকবে

উত্তরবঙ্গের কলেজে মিলল মদের বোতল ও মহিলাদের পোশাক! কাঠগড়ায় তৃণমূল

পনির শক্ত হয়ে যাচ্ছে? জানেন রান্নার ৫ সাধারণ ভুলেই নষ্ট হচ্ছ স্বাদ

রাহুলের রহস্যমৃত্যুতে বড় পদক্ষেপ, ওড়িশা পুলিশকে তদন্তের নির্দেশ প্রধানমন্ত্রীর দফতরের

সই জাল কাণ্ডে অভিষেককে আজই হাজিরার নির্দেশ, সময় বেঁধে দিল আদালত

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

১৩০ আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল রিজার্ভ ব্যাঙ্কের, অধিকাংশ পশ্চিমবঙ্গের

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

‘তৃণমূল কিছু ধান্দাবাজদের গ্যাং ছিল’, কটাক্ষ পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের

কুয়েত-বাহারাইন ও জর্ডানের ১৮টি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

পুরসভায় ইস্তফার ধাক্কা, নাগরিক সমস্যা মেটাতে‘ মন্ত্রীকে বলুন’ কর্মসূচির উদ্যোগ পুরমন্ত্রীর