‘ভারতের বিরুদ্ধে ঘৃণা ছড়ান’, জামায়াত নেতৃত্বকে নির্দেশ পাকিস্তানের রাষ্ট্রদূতের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনা সরকার পতনের পরেই বাংলাদেশে ভারত বিদ্বেষ লাগাতার বাড়ছে। সেই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করার জন্য ‘ভারত শত্রু’ হিসাবে পরিচিত জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্বকে পরামর্শ দিলেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ আহমেদ মারুফ। কট্টর জঙ্গি ও মুক্তিযুদ্ধের সময়ে বাঙালি নিধনে পাকিস্তান সেনাকে সাহায্যকারী জামায়াতের শীর্ষ নেতৃত্বকে তিনি বলেছেন ‘মুক্তিযুদ্ধের সময় ভারতকে রোখা যায়নি। এখন সুবর্ণ সুযোগ এসেছে। ভারতকে যাতে বাংলাদেশের মানুষ এক নম্বর শত্রু হিসাবে মনে করে তার জন্য লাগাতার দিল্লি ও হিন্দু বিরোধী প্রচার চালান। পাকিস্তানকে দু’টুকরো করার বদলা নেওয়ার সুযোগ হাতছাড়া করবেন না।’

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে হাজির হন পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ আহমেদ মারুফ। তার সঙ্গে ছিলেন পাক দূতাবাসের উপরাষ্ট্রদূত মোহাম্মদ ওয়াসিফ ও রাজনৈতিক কাউন্সেলর কামরান ধাঙ্গাল। জামায়াতের আমীর শফিকুর রহমান, নায়েবে আমির মুজিবুর রহমান, সৈয়দ আব্দুল্লাহ তাহের, আ.ন.ম মসুল ইসলাম, মহাসচিব মিয়া গোলাম পরওয়ার-সহ দলটির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন। দুই ঘণ্টার বেশি সময় ধরে ওই বৈঠক চলে। সূত্রের খবর, আগামী নির্বাচনে বাংলাদেশের শাসন ক্ষমতা দখলে পাকিস্তান সরকার এবং পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই সর্বাত্মক সহযোগিতা করবে বলেও জামায়াতের আমীরকে আশ্বস্ত করেন পাক রাষ্ট্রদূত।

গত ৫ অগস্ট সেনা বিদ্রোহের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পরে বাংলাদেশে ভারত বিরোধিতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হিযবুত তাহরীর, আনসারুল্লাহ বাংলা টিম সহ বিভিন্ন জঙ্গি সংগঠন প্রকাশ্যেই ভারতকে শত্রু দেশ হিসাবে ঘোষণা করে প্রচার চালাতে শুরু করেছে। নতুন প্রজন্মের মধ্যেও ভারত বিদ্বেষ তুঙ্গে পৌঁছেছে। সামাজিক মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে অশ্লীল প্রচার চলছে। সূত্রের খবর, জামায়াত ইসলামীর সশস্ত্র ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে ভারত বিরোধী প্রচারে কোমর কষে ঝাঁপানোর নির্দেশ দেওয়ার জন্য জামায়াত আমীরকে পরামর্শ দিয়েছেন পাকিস্তান রাষ্ট্রদূত। আইএসআইয়ের নির্দেশে বাংলাদেশের ইতিহাস থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলতে মোল্লা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যে উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগকে সর্বান্তকরণে সহযোগিতা করার জন্য জামায়াতের শীর্ষ নেতৃত্বকে অনুরোধ জানিয়েছেন পাকিস্তানের রাষ্ট্রদূত। একই সঙ্গে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য লাগতার দাবি জানাতেও বলা হয়েছে।

জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্বের সঙ্গে পাকিস্তান দূতাবাসের তিন শীর্ষ কর্তার আচমকা বৈঠক নিয়ে বাংলাদেশের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। তবে বৈঠক শেষে কোনও পক্ষই সাংবাদিকদের সামনে কোনও কথা বলতে রাজি হননি। তবে জামায়াতে ইসলামীর তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ‘পাকিস্তান দূতাবাসের শীর্ষ আধিকারিকদের সঙ্গে হৃদ্যতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথা হয়েছে। বাংলাদেশ ও পাকিস্তানের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে জামায়াত আমির এবং পাকিস্তান হাইকমিশনারের আলোচনা হয়েছে। ভ্রাতৃপ্রতিম দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে দুই পক্ষই আশাবাদী।’

ভুবনেশ্বর কুমারকে টেক্কা দিয়ে বেগুনি টুপির মালিক কাগিসো রাবাদা

স্বেচ্ছাবসর নিলেন নীরব মোদি-বিজয় মাল্যদের জালিয়াতি মামলার তদন্তকারী আধিকারিক

আইপিএলের ফাইনালের দিনেই সুখবর পেলেন বৈভব সূর্যবংশী

আরসিবির দুরন্ত বোলিংয়ে কুপোকাত গুজরাত, বিরাটদের ১৫৬ রানের টার্গেট দিলেন শুভমনরা

ভোট পরবর্তী হিংসায় যুক্ত থাকার অপরাধে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান সহ ২

জঙ্গলমহলে রাতভর নজরদারির পর ১৫৬ কেজি গাঁজা উদ্ধার, ধৃত ২

অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম পূরণের শিবিরে হাজির প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা

হিঙ্গলগঞ্জের জমি মাফিয়া তাপস মণ্ডলের গ্রেফতারি ও কঠোর শাস্তির দাবিতে সোচ্চার গ্রামবাসীরা

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

তোলাবাজি, শ্লীলতাহানির অভিযোগে দাদপুরে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য

অতীত থেকে শিক্ষা, আইপিএল ফাইনালের আগেই বিশেষ সতর্কতা জারি করল বেঙ্গালুরু পুলিশ

বড় ধাক্কা মমতার, গরহাজির ৬০ বিধায়ক, বাতিল বৈঠক