চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আচরণবিধি ভেঙে জরিমানা গুনলেন মাশরাফি

নিজস্ব প্রতিনিধি, নড়াইল: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যত এগিয়ে আসছে ততই বেপরোয়া হয়ে পড়ছেন বিভিন্ন প্রার্থীরা। আদর্শ আচরণবিধি ভেঙে ভোটপ্রচার চালিয়ে যাচ্ছেন। আর আদর্শ নির্বাচন আচরণবিধি লঙ্ঘনে বাকিদের তুলনায় অনেকটাই এগিয়ে। তবে এবার আচরণবিধি অমান্যের দায়ে আর্থিক জরিমানা গুনতে হলো বাংলাদেশ জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা নড়াইল-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী মাশরাফি বিন মর্তুজাকে। আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাঁকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

কেন আর্থিক জরিমানা গুনতে হল জাতীয দলের প্রাক্তন অধিনায়ককে? নড়াইলের ভ্রাম্যমান আদালতের বিচারক আনিছুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, ‘বাড়ির মালিকের অনুমতি না নিয়ে দেওয়ালে পোস্টার সাঁটার অভিযোগ উঠেছিল আওয়ামী লীগ প্রার্থী মাশরাফির বিরুদ্ধে। আচরণ বিধি মালা-২০০৮ এর ৭ (১) ক ধারা ১৮(১) অনুযায়ী, তাঁকে ১৫ হাজার টাকার জরিমানা ধার্য করা হয়েছে। ভবিষ্যতে এই ধরনের আচরণ না করার জন্য সতর্কও করে দেওয়া হয়েছে।’   

উল্লেখ্য, এর আগে নির্বাচনী আচরণ বিধি ভাঙার দায়ে মাশরাফিকে শোকজ করা হয়েছিল। সেবার ক্ষমা চেয়ে নিস্তার পান তিনি। এদিন আদর্শ আচরণবিধি লঙ্ঘনের দায়ে আর্থিক জরিমানা গোনা নিয়ে অবশ্য কোনও প্রতিক্রিয়া জানাতে চাননি মাশরাফি। উল্লেখ্য, বাইশ গজ ছেড়ে ভোটের ময়দানে লড়তে নামা জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানের বিরুদ্ধেও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছিল। শেষ পর্যন্ত ক্ষমা চেয়ে রেহাই পান তিনি।

Published by:

Share Link:

More Releted News:

অক্ষয় তৃতীয়ায় শেষ মুহূর্তের কেনাকাটার শুভ লগ্ন কখন শুরু?জানুন সময়সূচি

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

৯ কোটি টাকায় নিলাম টাইটানিকের ‘বেঁচে যাওয়া’ এক যাত্রীর লাইফ জ্যাকেট

ডেটিং অ্যাপে সঙ্গী নয়, চাকরি খুঁজছেন অনেকেই! ভাইরাল নতুন ট্রেন্ড

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ