আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পাকিস্তানকে খুশি রাখতে আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা বহাল রাখছে  তারেকের সরকার

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পাকিস্তানের নির্দেশে বাংলাদেশের মাটিতে স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বদানকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিলেন রাজাকার মোল্লা মুহাম্মদ ইউনূস। এবার তার পদাঙ্ক অনুসরণ করে আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা বজায় রাখার সিদ্ধান্ত নিল তারেক রহমানের সরকার। অর্থা‍ৎ বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধই থাকছে। সূত্রের খবর, পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইকে খুশি রাখতেই মুক্তিযুদ্ধের দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আইন প্রণয়নের পথে হাঁটছেন খালেদা-পুত্র। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ‘বিএনপি সরকারের এমন সিদ্ধান্ত দেশে নতুন করে নৈরাজ্য সৃষ্টি করবে।’

ইউনূসের জমানায় পাকিস্তানকে খুশি করতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বিশেষ অধ্যাদেশ পাশ হয়েছিল। ওই অধ্যাদেশের পরেই দেশজুড়ে আওয়ামী লীগ নেতা-কর্মীদের গণহারে গ্রেফতার করা হয়। ইউনূসের ১৮ মাসের জমানায় কমপক্ষে ৪৫ হাজার আওয়ামী লীগ নেতা-কর্মীকে গ্রেফতার করার পাশাপাশি জেলের মধ্যে বিষ প্রয়োগ করে বেশ কয়েকজনকে হত্যা করা হয়। নিষেধাজ্ঞা থাকায় ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেনি। কারচুপির মাধ্যমে বিএনপি সরকারকে ক্ষমতায় বসিয়েছিল ইউনূসের তদারকি সরকার।

গত মাস দেড়েক ধরেই বাংলাদেশের রাজনীতিতে যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, তা হল-আওয়ামী লীগের উর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে কিনা। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের তরফে ইউনূসের জমানায় পাশ হওয়া অধ্যাদেশগুলির ভবিষ্যত ঠিক করতে রাজাকার পরিবারের সন্তান জয়নুল আবেদিন ফারুকের নেতৃত্বে বিশেষ কমিটি গঠন করা হয়। ওই কমিটিই সিদ্ধান্ত নিয়েছে, মুক্তিযুদ্ধ আন্দোলনে নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না। ইউনূস সরকারের পাশ করা অধ্যাদেশ আরও কঠোর করে এ বিষয়ে নতুন আইন পাশ করা হবে। এ বিষয়ে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামায়াতে ইসলামীর সমর্থনও মিলেছে। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দেশের অন্যতম বৃহত্তম দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলে নতুন করে আস্থিরতা তৈরি হবে।

Published by:

Share Link:

More Releted News:

৬ মে থেকে ফের বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে মোদি সরকার

‘‌ধর্ম যার‌ যার…’‌, মমতার শ্লোগান এবার তারেক রহমানের গলায়

জেল খাটতে কেমন লাগে? কৌতুহল থেকে ১১ বছরের নাবালককে খুন ৬ কিশোরের

বাংলাদেশে জঙ্গলরাজ, তারেক জমানার আড়াই মাসে ৪৬৪টি খুন ও ৬৬৬টি ধর্ষণ

বাংলাদেশে ‘জঙ্গি’ আছে? স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘নেই’, উল্টোসুর তারেকের তথ্য উপদেষ্টার

জঙ্গি হামলার আশঙ্কা , ঢাকা সহ বাংলাদেশের ৮ বিমানবন্দরে কড়া সতর্কতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ