দু‘দেশের সম্পর্কের ক্ষেত্রে ২০২১ ছিল ঐতিহাসিক, মোদিকে বার্তা হাসিনার

ভারতের প্রধানমন্ত্রী ঢাকা সফরে আসায় বাংলাদেশ সরকার কতটা আপ্লুত, তাও ধরা পড়েছে প্রধানমন্ত্রীর লেখা চিঠিতে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিরোধীরা যতই সমালোচনায় বিদ্ধ করুন না কেন, ভারত ভজনা থেকে তিনি যে পিছু হঠবেন না, বুধবার ফের একবার বুঝিয়ে দিলেন আন্তর্জাতিক মহলে নিঃসঙ্গ হয়ে পড়া বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বান্ধব দেশ ভারতের ৭৩তম স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঠানো বিশেষ শুভেচ্ছাবার্তায় তিনি লিখেছেন, ‘বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধশালী অঞ্চল গড়ে তুলতে ভারতের সঙ্গে আরও অন্তত ৫০ বছর কাজ করতে আগ্রহী।’ পাশাপাশি ২০২১ সালকে বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে ‘ঐতিহাসিক’ বছর হিসেবেও আখ্যা দিয়েছেন তিনি। 

৭৩তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে ভারতের জনগণকে বিশেষ শুভেচ্ছা জানিয়ে সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে যে চিঠি দিয়েছেন শেখ হাসিনা, সেই চিঠিতে তিনি লিখেছেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের মধ্যে বন্ধুত্ব, সহযোগিতা আরও শক্তিশালী হয়েছে। বিশেষ করে করোনার ভয়াবহ সংক্রমণের সময়ে দুই দেশই পরস্পরের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে এক নজির তৈরি করেছে।’

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বর্ষের অনুষ্ঠানে যোগ দিতে গত বছরের মার্চে ঢাকায় এসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের প্রধানমন্ত্রী ঢাকা সফরে আসায় বাংলাদেশ সরকার কতটা আপ্লুত, তাও ধরা পড়েছে প্রধানমন্ত্রীর লেখা চিঠিতে। শেখ হাসিনা লিখেছেন, ‘আপনার সদয় উপস্থিতি অনুষ্ঠান উদযাপনে বাড়তি উদ্দীপনা যোগ করেছে ও দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃড় করেছে।’

যিনি সাহায্যের হাত না বাড়িয়ে দিলে বাংলাদেশ স্বাধীন হতো কিনা, তা নিয়ে যথেষ্টই সংশয় রয়েছে, সেই ইন্দিরা গান্ধির অবদানের কথা চিঠিতে একবারের জন্যও উল্লেখ করেননি বঙ্গবন্ধু কন্যা। শুধু লিখেছেন, ‘মুক্তিযুদ্ধের সময় ভারতের সরকার ও জনগণ বাংলাদেশকে যে সমর্থন দিয়েছিল, তা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি। এটি আমাদের অনন্য সম্পর্কের ভিত্তি স্থাপন করেছিল।’

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর