সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে নয়াদিল্লি আসছেন শেখ হাসিনা

জাতিসঙ্ঘের অধিবেশনে যোগ দেওয়ার আগেই নয়াদিল্লি আসবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী (Indian Prime Minister) নরেন্দ্র মোদির (Narendra Modi) আবেদনে সাড়া দিয়ে আগামী সেপ্টেম্বর (September) মাসের প্রথম সপ্তাহে নয়াদিল্লি (New Delhi)  যাচ্ছেন প্রধানমন্ত্রী (Bangladesh Prime Minister) শেখ হাসিনা (Sk. Hasina)। তবে নির্দিষ্ট দিন এখনও চূড়ান্ত হয়নি। নয়াদিল্লিতে অনুষ্ঠিত যৌথ পরামর্শক কমিশনের বৈঠক (JCC Meeting) শেষে সোমবার রাতে ঢাকায় ফিরে এ কথা জানিয়েছেন বিদেশ মন্ত্রী (Foreign Minister) এ কে আবদুল মোমেন (A K Abdul Momen)।

এদিন ঢাকা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদেশ মন্ত্রী বলেন, ‘জাতিসঙ্ঘের অধিবেশনের আগেই সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন। এ নিয়ে ভারত সরকারের বিদেশ মন্ত্রকের সঙ্গে কথা হয়েছে। সেই মতো প্রস্তুতি নেওয়া হচ্ছে।’ দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও নতুন রাষ্ট্রপতির সঙ্গেও সৌজন্য সাক্ষা‍ৎ করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। উল্লেখ্য বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়ার আগে ২০১৯ সালের ৩ অক্টোবর চার দিনের সফরে নয়াদিল্লি গিয়েছিলেন শেখ হাসিনা। সফরের সময়ে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তিও স্বাক্ষরিত হতে পারে। পাশাপাশি তিস্তা জলচুক্তি, রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।

নয়াদিল্লিতে অনুষ্ঠিত দু’দেশের জেসিসি বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে বিদেশ মন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, ‘ভারত সরকার গম রফতানি নিষিদ্ধ করলেও বাংলাদেশি ব্যবসায়ীদের চিন্তার কোনও কারণ নেই। ভারত থেকে বাংলাদেশের ব্যবসায়ীরা গম আমদানি করতে পারবে। এ বিষয়ে কথা হয়েছে। ১০ লক্ষ টন গম আমদানি করা হবে। তাছাড়া আর্থিক প্রতারক পি কে হালদারকে ফিরিয়ে আনার বিষয়েও আলোচনা করেছি। বাংলাদেশ ও ভারতের মধ্যে থাকা সব নদী পথ খুলে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে নয়াদিল্লিকে।’

‘বিদ্রোহী শিবিরে নয়, মমতার পাশেই আছি,’ ডিগবাজি খেয়ে জানালেন শত্রুঘ্ন

ভারতীয় দলে জায়গা পেলেন রাহুল দ্রাবিড়ের ছেলে, কোথায় খেলবেন?

সব্জি বাজারে তোলাবাজি, গ্রেফতার আরও এক তৃণমূল নেতা

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

‘নতুন বিধায়কদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে’, জানিয়ে দিলেন স্পিকার

‘সোশ্যাল মিডিয়া মানহানির জায়গা নয়’, সলমনের প্রতিবেশীকে তুলোধনা হাইকোর্টের

গেঞ্জি-হাফ প্যান্ট পরিয়ে ফলতার পুষ্পা জাহাঙ্গির খানকে হাঁটাল পুলিশ

‘কৌতুকশিল্পীদের অসম্মান করা বন্ধ করুন’, ‘৩৭০ টাকা বিরিয়ানি’-বিতর্কে প্রণীতের পাশে রণবীর

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীর দেহ, ব্যাপক চাঞ্চল্য হাওড়ায়

৬২ বছরে প্রথম, অস্ট্রেলিয়ার হয়ে খেলতে চলেছেন ভারতে জন্ম নেওয়া ক্রিকেটার

সন্দেশখালিতে ফের উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, বেঙ্গল STF- এর অভিযানে মিলল কী কী?