পিঠ বাঁচাতে আচমকাই বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিতের নির্দেশ ইউনূস সরকারের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: এ যেন উলটপুরাণ! রাজনৈতিক পালাবদলের পরেই হিন্দু নিধন যজ্ঞে কোমর কষে ঝাঁপিয়েছিল পাকিস্তানি পোষ্যভৃত্য মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। কিন্তু পহেলগাঁও কাণ্ডের জেরে ভারতীয় সেনা দাঁত ভাঙা জবাব দিতেই ডিগবাজি খেল তদারকি সরকার। বৃহস্পতিবার ৯৮ মে) আচমকাই বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রতিটি থানাকে বিশেষ নির্দেশ দিয়েছেন বাংলাদেশ পুলিশের প্রধান বাহারুল আলম। আর ওই নির্দেশের পরেই সক্রিয় হয়ে উঠেছে পুলিশ।

এদিন বাংলাদেশ পুলিশের অপারেশন শাখার অতিরিক্ত ডিআইজি শাহজাদা মুহাম্মদ আসাদুজ্জামান দেশের সব জেলার পুলিশ সুপার ও থানার ওসিদের একটি চিঠি পাঠিয়েছেন। ওই চিঠিতে বলা হয়েছে, ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে দেশের হিন্দুদের উপরে হামলা চালাতে পারে মুসলিম মৌলবাদীরা। পাকিস্তানের মার খাওয়া মানতে না পেরে হিন্দুদের ঘরবাড়ি-ব্যবসায়িক প্রতিষ্ঠান ও মন্দিরে ভাঙচুর চালাতে পারে জামায়াত ইসলামী সহ কট্টর মুসলিম মৌলবাদী দলগুলি। তাই সারাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের জীবন ও সম্পদের ওপর কোনও দুষ্কৃতকারী যেন হামলা, আক্রমণ বা ভাঙচুর করতে না পারে, সেদিকে সতর্ক নজর রাখতে হবে। হিন্দুদের রক্ষা করতে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা নিতে হবে। হিন্দুদের বাড়িঘর এবং মন্দিরে প্রহরার ব্যবস্থা করতে হবে। উস্কানিমূলক আচরণ বা অস্থিরতা সৃষ্টির মাধ্যমে আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে সে দিকেও নজর রাখতে হবে।

এখানেই শেষ নয়। বাংলাদেশ পুলিশের অপারেশন শাখার অতিরিক্ত ডিআইজির পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘সীমান্ত এলাকায় কোনও মৌলবাদী ও দুষ্কৃতী যাতে কোনও প্রকার উস্কানিমূলক আচরণ বা অস্থিশীলতা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। মোবাইল, ইন্টারনেটসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কোনও ব্যক্তি বা গোষ্ঠী যাতে গুজব বা অপপ্রচার ছড়িয়ে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সেদিকে সর্বোচ্চ সতর্ক দৃষ্টি রাখতে হবে।’

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের