বাংলাদেশ পুলিশে বিদ্রোহ, কাজে ফিরতে অস্বীকার নিচুতলার কর্মীদের

Share:

নিজস্ব প্রতিনিধি: মার্কিন যুক্তরাষ্ট্রের ‘বান্ধব’ হিসাবে পরিচিত মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার ২৪ ঘন্টার মধ্যেই বিদ্রোহ ঘোষণা করল বাংলাদেশ পুলিশ। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কাজে ফিরতে অস্বীকার করলেন নিচুতলার পুলিশ কর্মীরা। আর নিচুতলার পুলিশ কর্মীদের এমন বিদ্রোহে যথেষ্টই অস্বস্তিতে পাক ও মার্কিন যুক্তরাষ্ট্রের মদতপুষ্ঠ অন্তর্বর্তী সরকার। পরিস্থিতি সামলাতে আপাতত সেনা সদস্যদের দিয়েই থানার কাজকর্ম ও আইনশৃঙ্খলা সামলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত সোমবার সেনা বিদ্রোহে ক্ষমতাচ্যূত হয়েছিল শেখ হাসিনা সরকার। আর তার পরেই বিএনপি-জামায়েতের সন্ত্রাসী এবং কোটা আন্দোলনকারীদের নারকীয় আক্রমণে প্রাণ হারিয়েছেন শতাধিক পুলিশ কর্মী। বিভিন্ন থানায় আক্রমণ চালিয়ে পুড়িয়ে মারা হয়েছে নিরীহ পুলিশ কর্মীদের। প্রাণ ভয়ে থানা ছেড়ে পালিয়ে গা ঢাকা দিয়েছিলেন লক্ষাধিক পুলিশ কর্মী ও আধিকারিক। গত পাঁচদিন ধরে কার্যত পুলিশ শূন্য গোটা দেশ। পুলিশের অনুপস্থিতিতে চলছে অবাধে লুটপাট-হিন্দু ও আওয়ামী লীগ নিধন যোগ্য।

শুক্রবার রাজারবাগ পুলিশ লাইনে পুলিশের নিচুতলার কর্মী-আধিকারিকদের সংগঠনের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় হাজির ছিলেন নয়া পুলিশ প্রধান ময়নুল ইসলাম, র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান ও ঢাকার পুলিশ কমিশনার মাইনুল হাসান । সভায় স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা প্রাক্তন সেনা কর্তা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসের হাজির থাকার কথা থাকলেও তিনি আসেননি। সভায় পুলিশ সদস্যরা একাধিক দাবি–দাওয়া তুলে ধরার পাশাপাশি গত কয়েক দিন ধরে বিএনপি ও জামায়েত সন্ত্রাসী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের দাদাগিরি নিয়ে ক্ষোভ উগরে দেন। সভায় একজন কনস্টেবল বলেন, ৫ অগস্ট কনস্টেবল থেকে এসআই পদমর্যাদার যত পুলিশ সদস্য মারা গিয়েছেন, গত ৫০ বছরে পুলিশের অফিসার পদমর্যাদার এত সদস্য মারা যাননি। পুলিশ প্রধান অর্থা‍ৎ আইজিপি ময়নুল ইসলাম কথা বলা শুরু করার সঙ্গে সঙ্গে  পুলিশ সদস্যরা হট্টগোল শুরু করেন। এই সময় উত্তেজিত পুলিশ সদস্যরা একজন অতিরিক্ত উপমহাপরিদর্শককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। নিচুতলার পুলিশ কর্মীরা স্পষ্ট জানিয়ে দেন, তাদের ১১ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত কাজে ফিরবেন না। পুরো পুলিশ বাহিনী সংস্কার করে নতুন বাহিনী গঠন করতে হবে। বিক্ষোভের মুখে শাড়িরিক লাঞ্ছনার ভয়ে সভা শেষ না করেই তড়িঘড়ি সভাস্থল ছাড়েন আইজিপিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর