হাসিনার সঙ্গে গোপন টেলিফোন বার্তা ফাঁস, তারেক রহমানের চাপে শুক্রে ইস্তফা দিচ্ছেন রাষ্ট্রপতি

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: চিকি‍ৎসার জন্য লন্ডনে অবস্থানকালীন দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। সেই কথোপকথনের প্রমাণ মিলতেই রাষ্ট্রপতিকে ইস্তফার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বেচ্ছায় পদত্যাগ না করলে ‘গলা ধাক্কা’ দিয়ে সরিয়ে দেওয়া হবে বলেও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। ওই বার্তা পাওয়ার পরেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আহমেদ। আগামিকাল শুক্রবারই (২৪ জুলাই) তিনি ইস্তফা দিতে পারেন বলে জানা গিয়েছে।

২০২৪ সালের ৫ অগস্ট সেনা অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পরেই তদারকি সরকারের প্রধান হিসেবে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে হটাতে কোমর কষে ঝাঁপিয়েছিলেন মোল্লা মুহাম্মদ ইউনূস। জামায়াতে ইসলামী সহ কট্টর মৌলবাদী দলগুলির সমর্থনও পেয়েছিলেন তিনি। কিন্তু ওই উদ্যোগে সামিল হয়নি বিএনপি। রাষ্ট্রপতিকে সরালে সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়বে এমন এক অজুহাত দিয়ে আওয়ামী লীগ জমানার রাষ্ট্রপতির অপসারণ রুখে দিয়েছিলেন বিএনপি নেতারা। গত ১২ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনে বিএনপি দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছিলেন সাহাবুদ্দিন। যদিও ভোটের ঠিক মুখেই এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষা‍ৎকারে তিনি জানিয়েছিলেন, নয়া সরকার গঠন হলেই দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন। তার পরে ছয় মাস কেটে গেলেও ইস্তফার পথে হাঁটেননি রাষ্ট্রপতি।

কিন্তু সাংবিধানিক প্রধান হয়েও দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গোপনে যোগাযোগ রাখার অবিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সূত্রের খবর, চিকি‍ৎসার জন্য গত ৯ মে রাষ্ট্রপতি লন্ডনে যান এবং ১৮ মে দেশে ফেরেন। ওই সফরের সময় শেখ হাসিনার সঙ্গে তাঁর টেলিফোনে একাধিকবার কথোপকথন হয়। বিষয়টি জানার পরেই প্রমাণ জোগাড়ে আসরে নামে গোয়েন্দা সংস্থাগুলো। সম্প্রতি কথোপকথনের প্রমাণ জমা দেওয়া হয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে। তার পরেই চলতি মাসের শুরুতে রাষ্ট্রপতিকে পদত্যাগের বার্তা দেওয়া হয়। সেই বার্তা পাওয়ার পরে গদি বাঁচানোর জন্য সেনাপ্রধান জেনারেল ওযাকার-উজ-জামানের দ্বারস্থ হয়েছিলেন রাষ্ট্রপতি। কিন্তু ইতিবাচক সাড়া না পেয়ে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শারীরিক অসুস্থতা দেখিয়ে আগামিকাল শুক্রবার বিকেলে জাতীয় সংসদের অধ্যক্ষের কাছে ইস্তফা পাঠাচ্ছেন তিনি।

আন্দোলন ভাঙতে সক্রিয়! সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলির ‘ভূমিকায়’ ক্ষুব্ধ আন্দোলনকারীরা

‘প্রমাণ মেলেনি’, নিট প্রশ্নপত্র ফাঁসের ‘কিংপিন’কে ক্লিনচিট দিল সিবিআই

জাতীয় সড়কের পাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ডিজিটাল রেশন কার্ড, চাঞ্চল্য শান্তিপুরে

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের

‘শিক্ষার্থীদের প্রশ্ন করার সম্পূর্ণ অধিকার রয়েছে’, ককরোচদের আন্দোলন নিয়ে মুখ খুললেন বরুণ

দিল্লি পুলিশের ‘বর্বরতা’র প্রতিবাদে শুক্রবার দেশজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

‘আন্দোলনের সমর্থনে পোস্ট করা ভিডিও সরান’, পড়ুয়াদের হুঁশিয়ারি আইআইটি মাদ্রাজের ডিনের

১২২ এজেন্সি ব্ল্যাকলিস্ট, উত্তরবঙ্গ উন্নয়ন দফতর নিয়ে বিস্ফোরক দাবি নিশীথের

হাসিনার সঙ্গে গোপন টেলিফোন বার্তা ফাঁস, তারেক রহমানের চাপে শুক্রে ইস্তফা দিচ্ছেন রাষ্ট্রপতি

কমনওয়েলথ গেমস শুরুর আগেই ভারতের জন্য প্রথম পদক নিশ্চিত করলেন বক্সার লভলিনা

মোদির বাসভবনের বাইরে রাহুলদের ধর্নাকে ‘কপট রাজনীতি’ বলে কটাক্ষ সোনমপত্নীর

দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন যাত্রীরা, বিমান আকাশে উড়তেই অসুস্থ তিন পাইলট! তারপর…

‘মিথ্যা মামলায় ফাঁসাব’, হুমকির ভিডিও ভাইরাল হতেই অপসারিত অভিযুক্ত পুলিশকর্তা

পিএসি চেয়ারম্যান পদের জন্য লড়াই দুই তৃণমূলের, কার কার নাম জমা পড়ল অধ্যক্ষের কাছে?