চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দুর্গাপুজোয়ও হামলার আশঙ্কা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নেতৃত্বের

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আসন্ন দুর্গাপুজোতেও (Durga Puja) পুজোমণ্ডপ (Puja Pandal) ও মন্দিরগুলিতে (Temple) হামলা হতে পারে বলে আশঙ্কা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের (Bangladesh Puja Udjapan Parishad) শীর্ষ নেতৃত্বের। শনিবার ঢাকেশ্বরী মন্দির (Dhakeswari Mandir) চত্বরে আসন্ন দুর্গাপুজো উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে পূজা উদযাপন পরিষদের (Bangladesh Puja Udjapan Parishad)সভাপতি জে এল ভৌমিক (J L Bhowmick) হামলার আশঙ্কা ব্যক্ত করে বলেন, ‘গত বছর পুজোর সময়ে বিভিন্ন মন্দির ও মণ্ডপে হামলার বিচার হয়নি। তাই এ বছরের পুজোতেও ফের হামলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পুজো কমিটিগুলিকে বাড়তি নজর রাখার জন্য অনুরোধ জানানো হচ্ছে।’

সাংবাদিক সম্মেলনে পূজা উদযাপন পরিষদের (Bangladesh Puja Udjapan Parishad) সাধারণ সম্পাদক চন্দ্রনাথ পোদ্দার (Chandranath Poddar) জানান, ‘চলতি বছর দেশজুড়ে ৩২ হাজার ১৬৮টি পুজো হচ্ছে। গত বছরের চেয়ে ৫০টি বেশি। ঢাকা মহানগরে এবার ২৪২টি পুজো হচ্ছে। গত বছরের চেয়ে সাতটি বেশি। ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে ১২-১৩টি মন্দিরে ভাঙচুর ও হামলা হয়েছে। পুজোর সময়ে যাতে হামলা না হয় তার জন্য পুলিশ ও আনসারের পাশাপাশি বাড়তি স্বেচ্ছাসেবক মোতায়েন করার জন্য পুজো কমিটিগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।’

পূজা উদযাপন পরিষদের (Bangladesh Puja Udjapan Parishad) পক্ষ থেকে এদিন বাংলাদেশ সরকারের কাছে বেশ কয়েক দফা দাবিও পেশ করা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল, দুর্গাপুজোয় দুই দিন জাতীয ছুটি ঘোষণা করা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পরিবর্তে হিন্দু ফাউন্ডেশন (Hindu Foundation) গঠন, প্রতি জেলায় একটি করে মডেল মন্দির (Model Temple) নির্মাণ, দেশজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা টোল সমূহের সংস্কার ও টোলের শিক্ষকদের নির্দিষ্ট বেতন প্রদান।

Published by:

Share Link:

More Releted News:

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

তারেকের জমানায় মবের মুল্লুক, কুষ্টিয়ায় হামলা চালিয়ে পীরকে পিটিয়ে হত্যা মৌলবাদীদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ