সামরিক ঘাঁটি গড়ছে পাক সেনা,শনিবার থেকে ৯ মাস পর্যটকদের জন্য বন্ধ সেন্ট মার্টিন

Share:

নিজস্ব প্রতিনিধি : সারা বছরই বাংলাদেশের সেন্ট মার্টিন প্রবালসমৃদ্ধ দ্বীপে আনাগোনা লেগেই থাকে পর্যটকেদের। জনপ্রিয় এই স্থানে ঘোরার জন্য আদর্শ। কিন্তু এই দ্বীপে আর পর্যটকেদের প্রবেশ করতে দেওয়া যাবে না। নিষেধাজ্ঞা শুরু হচ্ছে ভ্রমণপ্রেমীদের জন্য। আপাতত পর্যটকদের জন্য ৯ মাস বন্ধ থাকবে এই দ্বীপ। নিষেধাজ্ঞা শুরু হবে আগামী শনিবার (পয়লা ফেব্রুয়ারি) থেকে। এমনটাই জানাল বাংলাদেশ বন দফতর।

একইসঙ্গে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জানিয়েছে, আগামী শুক্রবার (৩১ জানুয়ারি) পর্যন্ত দ্বীপটিতে ভ্রমণে যেতে পারবেন পর্যটকেরা।এরপরে চালু হবে নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা অমান্য করলে কড়া পদক্ষেপ নেবে কতৃপক্ষ।

এদিকে দেশটির বন দফতরের এই সিদ্ধান্তে মুশকিলে পড়েছেন পর্যটক সহ ব্যবসায়ীরা। ভ্রমণের সময় কমানোর কারণে ক্ষতির মুখে পড়বেন বলে দাবি পর্যটন ব্যবসায়ীদের। সেন্ট মার্টিনের বাসিন্দা ও পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা জানাচ্ছেন, সাধারণত প্রতিবছর ১ অক্টোবর থেকে ৩১ মার্চ পর্যন্ত পর্যটক যাতায়াত করে থাকেন। কিন্তু এই বছর ৩১ জানুয়ারি পর্যন্ত পর্যটক ভ্রমণের সময় নির্ধারণ করা হয়েছে। দ্বীপে ভ্রমণের সময় অন্তত ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো উচিত। তাতে অবশ্য পাত্তা দিতে নারাজ বাংলাদেশ বন দফতর।

আচমকা কেন এমন সিদ্ধান্ত নিল বাংলাদেশ বন দফতর তা এখনও জানা যায় নি। তবে বর্তমানে যেভাবে  পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছে সুযোগ সন্ধানী মোল্লা ইউনূস সরকার তাতে বিশ্লেষকেদের অনুমান ওই দ্বীপে সামরিক ঘাঁটি তৈরি করতে পারে পাক সেনারা।

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর