পড়াশুনা করে দাঁড়ানোর স্বপ্ন, নিজের বাল্যবিয়ে রুখল সপ্তম শ্রেণির ছাত্রী

স্কুলের প্রধান শিক্ষকের দাবি, ‘বাল্য বিয়ের বিরুদ্ধে লাগাতার প্রচারেই এমন সফলতা মিলেছে।’

Share:

নিজস্ব প্রতিনিধি, পিরোজপুর: করোনার কালবেলায় দেশে যখন বাল্যবিয়ের মতো লজ্জাজনক ঘটনা বেড়ে চলেছে তখনই নিজের বাল্যবিয়ে রুখে দিল এক সপ্তম শ্রেণির ছাত্রী। পড়াশুনা করে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখা ওই ছাত্রীর এমন বিদ্রোহকে কুর্নিশ জানিয়ে প্রশংসায় ভরিয়ে দিয়েছে নেটা নাগরিকরা। ওই বিদ্রোহিনী ছাত্রী যে স্কুলের পড়ুয়া সেই স্কুলের প্রধান শিক্ষকের দাবি, ‘বাল্য বিয়ের বিরুদ্ধে লাগাতার প্রচারেই এমন সফলতা মিলেছে।’

সোমবারই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনার কালবেলায় আশঙ্কাজনকভাবে বাল্য বিয়ের সংখ্যা বেড়েছে। গত এক বছরে ৪১ হাজার ৪১৪ শিক্ষার্থীর বাল্য বিয়ে হয়েছে। গত দু’বছরে বাল্য বিয়ের সংখ্যা প্রায় লাখের কাছাকাছি। কীভাবে বাল্য বিয়ে রোখা যাবে তা নিয়ে যখন শিক্ষা দফতরের আধিকারিকদের কপালে চিন্তার ভাঁজ গভীর তখন পিরোজপুরে সপ্তম শ্রেণির এক ছাত্রী যেভাবে নিজের বাল্য বিয়ে বন্ধে উদ্যোগী হয়েছে তাতে আশার আলো দেখছেন সমাজবিজ্ঞানীরা।

শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে পিরোজপুরের নাজিরপুর উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা এক সপ্তম শ্রেণির ছাত্রীর (১৩) বাল্যবিয়ের আয়োজন করেছিল তার পরিবার। বিয়ে উপলক্ষে বাজার করাও হয়েছিল। গতকাল রবিবারই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে নিজের বাল্যবিয়ের কথা ফাঁস করে দেয় ওই ছাত্রী। সেই সঙ্গে জানায়, এখনই বিয়ে করতে চায় না। বরং পড়াশুনা করে নিজের পায়ে  দাঁড়িয়ে জনমজুর বাবার দুঃখ দূর করতে চায়। ছাত্রীর মুখে বাল্যবিয়ের কথা জানতে পেরে প্রধান শিক্ষক সঙ্গে সঙ্গে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানান। ইউএনও মেয়েটির বাবাকে ডেকে পাঠান। নাবালিকা মেয়ের বাল্য বিয়ে দেওয়া হবে না বলে মুচলেকা লিখিয়ে নেন।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের