বাংলাদেশের ফরিদপুরে মন্দির ও প্রতিমা ভাঙচুরের দায়ে গ্রেফতার নদিয়ার যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম সঞ্জিত বিশ্বাস। তিনি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার বাসিন্দা নিশিকান্ত বিশ্বাসের ছেলে। আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) ধৃতকে আদালতে হাজির করা হলে বিচারক জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। যদিও ধৃত যুবককে দেখে মানসিক ভারসাম্যহীন বলেই মনে হয়েছে।

গত শনিবার রাতে ফরিদপুরের ভাঙ্গা বাজারে থাকা হরি মন্দিরের কার্তিক ঠাকুরের হাতের আঙুল, ময়ূরের গলা মোচড়ানো, ঘোড়ার কান ও আঙুল, অসুরের হাতের আঙুল এবং কালী মন্দিরের গণেশের হাতের আঙুল ও শুঁড় ভাঙা অবস্থায় দেখতে পান মন্দির কমিটির সদস্যরা। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুজোর মুখে মন্দিরে হামলা এবং মূর্তি ভাঙচুরের ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায় ক্ষোভে ফেটে পড়ে। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যান ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল।

মন্দিরে ভাঙচুরের ঘটনায় কালী মন্দিরের সামনে দুজন সন্দেহজনক ব্যাক্তির খোঁজ পান পুলিশ আধিকারিকরা। তার মধ্যে একজনকে স্থানীয়রা পরিচিত বলে শনাক্ত করেন। সঞ্জিত বিশ্বাসকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি একবার বাংলা এবং একবার হিন্দি ভাষায় কথা বলতে থাকেন। একপর্যায়ে তিনি নিজেকে ভারতীয় নাগরিক হিসাবে পরিচয় দেন। জেরায় ওই যুবক জানান, তিনি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার বাসিন্দা। বাবার নাম নিশিকান্ত বিশ্বাস। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শৈলেন চাকমা জানিয়েছেন, গ্রেফতারকৃত সঞ্জিত বিশ্বাসের নামে ভাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। কোন উদ্দেশ্য নিয়ে মন্দির ভাঙচুর করা হয়েছে, তা জানার চেষ্টা চলছে।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর