তুঘলকি সিদ্ধান্ত! ২৭ ফেব্রুয়ারি থেকে মিলবে না করোনা টিকার প্রথম ডোজ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশজুড়ে করোনাভাইরাসের চোখ রাঙানির মধ্যেই তুঘলকি সিদ্ধান্ত নিল স্বাস্থ্য অধিদফতর। আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে দেশের নাগরিকদের আর করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হবে না। শুধুমাত্র দ্বিতীয় ও বুস্টার ডোজ দেওয়া হবে। স্বাস্থ্য অধিদফতরের এমন সিদ্ধান্তে কার্যত ক্ষোভপ্রকাশ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাঁদের মতে, এমন সিদ্ধান্ত মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াইকে দুর্বল করবে।

এক ভিডিয়ো বার্তায় ২৭ ফেব্রুয়ারি থেকে দেশে করোনা টিকার প্রথম ডোজ বন্ধের কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক এবিএম খুরশিদ আলম। ওই ভিডিয়ো বার্তায় তিনি জানিয়েছেন, ‘আগামী ২৬ ফেব্রুয়ারি দেশজুড়ে করোনা টিকার বিশেষ অভিযান চালানো হবে। ওই দিন অন্তত এক কোটি নাগরিককে টিকার প্রথম ডোজ দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ওইদিনের পরে আর কাউকে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হবে না। শুধুমাত্র দ্বিতীয় ডোজ এবং বুস্টার ডোজ দেওয়া হবে।’

দেশে করোনা টিকার প্রথম ডোজের জন্য যে বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে ওই শিবিরে টিকা নেওয়ার জন্য সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক। তাঁর কথায়, ‘সমীক্ষায় দেখা গিয়েছে, করোনার ছোবলে যারা মৃত্যুর কোলে লুটিয়ে পড়ছেন তাদের বেশিরভাগই টিকা নেননি। যারা টিকা নিয়েছেন, তাদের মধ্যে মৃত্যুর হার কম এবং হাসপাতালে ভর্তি হওয়ার প্রবণতাও কম। এ অবস্থায় আমরা সবাইকে আহ্বান করছি—সবাই করোনার টিকা নিন এবং নিজেকে সুরক্ষিত রাখুন, দেশকে সুরক্ষিত রাখুন।’ স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের ঘোষণায় দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। সমালোচনার ঝড়ও উঠেছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক যেখানে দেশে করোনা টিকার অভাব নেই বলে ঢাক পিটিয়ে যাচ্ছেন, সেখানে কেন প্রথম ডোজ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত বছরের ৭ ফেব্রুয়ারি দেশজুড়ে করোনা টিকাকরণের কাজ শুরু হয়েছিল। ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ১৭ কোটি ৫০ লাখ ৮১ হাজার ২৬২ ডোজ টিকা দেওয়া হয়েছে। তার মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ১০ কোটি ৯ লাখ ১১ হাজার ২১ জন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৭ কোটি ১৪ লাখ ৭৫ হাজার ৭২১ জন এবং বুস্টার ডোজ নিয়েছেন ২৬ লাখ ৯৪ হাজার ৫২০ জন।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের