সর্বনাশ, বাংলাদেশে HMPV-তে আক্রান্ত তরুণীর মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি: আশঙ্কাই সত্যি হল। এইচএমপিভিতে আক্রান্ত দেশের একমাত্র মহিলা রোগী মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। গতকাল বুধবার (১৫ জানুয়ারি) সন্ধে সাতটা নাগাদ মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকি‍ৎসাধীন অবস্থায় সানজিদা আক্তার নামে ৩০ বছর বয়সী তরুণী মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সংক্রামক ব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক আরিফুল বাশার এ খবর জানিয়েছেন। 

 চলতি বছরের শুরুতেই চিনে শনাক্ত হয় এইচএমপিভি। তার পর থেকে জাপান, ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশে থাবা বসাতে শুরু করে ওই ভাইরাস। আমজনতার মনে ফের করোনা কালের ভয়াবহ স্মৃতি ফিরে আসে। আতঙ্ক ছড়াতে থাকে। যদিও চিকি‍ৎসকদের দাবি, এইচএমপিভি নতুন কোনও ভাইরাস নয়। ২০০১ সালেই মার্কিন যুক্তরাষ্ট্রে ওই ভাইরাস শনাক্ত হয়েছিল। তবে বিজ্ঞানীদের একাংশের দাবি, ২০০১ সালে নয়, ২০০ বছর আগে এইচএমপিভির দেখা মিলেছিল। বিশেষজ্ঞদের মতে, বিশেষ করে ১৪ বছরের কম বয়সী শিশু এবং ৬৫ বছর বা তার বেশি বয়সীদের মধ্যে এই রোগের সংক্রমণ বেশি দেখা যায়। সেই সঙ্গে দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সমস্যা যেমন হাঁপানি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ তৈরি করতে পারে। গর্ভবর্তী মহিলা এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের জন্য উচ্চ ঝুঁকি সম্পন্ন এইচএমপি ভাইরাস।  

বাংলাদেশেও ইতিমধ্যে থাবা বসিয়েছে মারণ ভাইরাস। বেশ কয়েকজনের শরীরে শনাক্ত হয়েছে এইচএমপিভি। গত  ১২ জানুয়ারি কিশোরগঞ্জের ভৈরবের বাসিন্দা সানজিদা আক্তার এইচএমপিভিতে সংক্রমিত হয়ে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ওই খবর জানাজানি হতেই আতঙ্ক ছড়ায়। শেষ পর্যন্ত বুধবার সন্ধ্যায় চিকি‍ৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন সানজিদা।

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

হরমুজের কাছে LPG ট্যাঙ্কারে ড্রোন হামলা! জাহাজে ছিলেন ৯ ভারতীয়, কেমন আছেন তাঁরা?

১০ টাকা ভাড়া নিয়ে তুমুল ঝগড়া, স্ত্রী ও সন্তানের সামনেই পিটিয়ে খুন অটোচালককে

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে দুর্যোগের পূর্বাভাস

ট্রেনের তলায় লুকিয়ে সীমান্ত পারাপার? গেদে-পেট্রাপোলে বসছে ‘আন্ডার-ফ্রেম ক্যামেরা’

ফের দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা, রাস্তায় বের হওয়ার আগে সাবধান! জারি সতর্কতা

পুজোয় চুলের জেল্লা বাড়াতে চান? করুন ‘ডিম থেরাপি’

সুদানে ফের সোনার খনি ধসে মৃত্যু ১১ শ্রমিকের, ধ্বংসস্তূপে আটকে বহু! চলছে উদ্ধারকাজ

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

Asian Games 2026: ভারতের দাপট অব্যাহত, শুটিংয়ে এল আরও একটি রুপোর পদক

অ্যামাজনে ১২,০০০ টাকারও বেশি সস্তা হল Google Pixel 10 স্মার্টফোন!

খোসা সহ নাকি খোসা ছাড়া? জানুন সেদ্ধ ডিম সংরক্ষণের সহজ পদ্ধতি