ট্রেনের মধ্যেই চলল অপারেশন , সন্তান প্রসব করলেন বাংলাদেশী মহিলা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কথায় আছে ‘চিকিৎসকরা ইশ্বরের স্বরূপ’। বাস্তবে তা বহুবার প্রমাণিত। এবার ওপার  বাংলাতেও তেমনই এক ঘটনা ঘটল। অন্তঃসত্ত্বা মহিলাকে ট্রেনের মধ্যেই সন্তান প্রসব করালেন চিকিৎসক ও নার্সরা। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের এক সফরগামী ট্রেনে।

ঢাকা থেকে নীলফামারীর চিলাহাটিগামী আন্তনগর চিলাহাটি এক্সপ্রেস করে বাড়ি ফিরছিলেন মহিলা। হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। রক্তক্ষরণ শুরু হয়। স্বামী দিশেহারা হয়ে যায়। ট্রেনের টিকিট পরীক্ষকের কাছে খবর পৌঁছলে মাইকে ঘোষণা দেওয়া হয়। তা শুনেই ট্রেনের অন্য কামরা থেকে চিকিৎসক ও নার্সরা ছুটে আসেন। চার মাসের মৃত সন্তান প্রসব করেন মহিলা। তবে প্রাণ রক্ষা হয় তাঁর।

সেদিন ট্রেনের দায়িত্বে থাকা রেলওয়ের পার্বতীপুর হেডকোয়ার্টারের টিটিই আমিরুল হক জাহেদী জানিয়েছেন, ‘রবিবার রাত আটটার দিকে চিলাহাটি এক্সপ্রেসে দায়িত্ব পালনের সময় হঠাৎ জানতে পারেন, ‘ঘ’ বগিতে অন্তঃসত্ত্বা এক নারী অসুস্থ হয়ে পড়েছেন। খবরটি জানার পর কী করবেন প্রথমে ভেবে পাচ্ছিলেন না। এরপর ট্রেনের মাইকে একটি ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নিই। ট্রেনের ‘জ’ বগি থেকে ছুটে আসেন ঢাকার ল্যাবএইড ক্যানসার হাসপাতালের চিকিৎসক মো. সানাউল্লাহ। ‘চ’ বগি থেকে আসেন রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের পঞ্চম বর্ষের শিক্ষার্থী আফসানা ইসলাম ওরফে রোজা। একই সঙ্গে দুজন নার্সও সেখানে উপস্থিত হন’।

তিনি আরও জানান, ‘চিকিৎসক সানাউল্লাহ ওই নারীর অবস্থা দেখে জরুরি হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সিদ্ধান্ত হয় টাঙ্গাইল স্টেশনে ট্রেন থামানো হবে। ৯৯৯–এ ফোন দিয়ে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করলেন এক যাত্রী। এর মধ্যে ক্রসিংয়ে আটকা পড়ে যায় ট্রেনটি। অন্তঃসত্ত্বা ওই নারীর রক্তপাত থামছিল না। তখন দ্রুত ওই নারীকে ঘিরে ফেলার পরামর্শ দেন চিকিৎসক। ট্রেনে থাকা নারী যাত্রীরা কাপড় দিয়ে ওই নারীকে ঘিরে ফেলেন। অন্য যাত্রীরা তাঁদের ব্যাগ থেকে কাপড়, স্যালাইন, হেক্সিসলসহ যাঁর কাছে যা ছিল বের করে দেন। মুহূর্তেই ট্রেনটি পরিণত হয়ে যায় অপারেশন থিয়েটারে। চিকিৎসক সানাউল্লাহর পরামর্শে সঙ্গে থাকা শিক্ষানবিশ নারী চিকিৎসক ও দুজন নার্স কাজ করতে থাকেন। এরপর দীর্ঘ চেষ্টায় ওই নারী মৃত সন্তান প্রসব করেন’।

পাশাপাশি আমিরুল হক জাহেদী জানান, ‘সবকিছু ভালোভাবে হলেও জরুরি কিছু ওষুধের প্রয়োজন দেখা দেয়। তাৎক্ষণিক ওষুধ কেনার জন্য যাত্রীরা টাকা তুলতে শুরু করেন। ট্রেনটি তখনো ঈশ্বরদীর কাছাকাছি। বাইরে ঝুম বৃষ্টি। ওষুধ কীভাবে জোগাড় করা যায়, এ নিয়ে আবার দুশ্চিন্তা। পরে তিনি ঈশ্বরদী স্টেশনের টিটিই আবদুল আলীমকে ফোন করে বিষয়টি জানান। আবদুল আলীম ওষুধ কিনে ঈশ্বরদী বাইপাস স্টেশনে পাঠান। এরপর সেখানে ট্রেন থামলে ওই নারীকে ওষুধ সেবন করানো হয়। ধীরে ধীরে অনেকটাই সুস্থ হয়ে ওঠেন ওই নারী। দিবাগত রাত সাড়ে তিনটা নাগাদ ট্রেনটি দিনাজপুরের ফুলবাড়ী স্টেশনে পৌঁছায়। স্বামীর সঙ্গে এই স্টেশনেই নেমে যান ওই নারী’।

ধর্মীয় অনুষ্ঠানের খাবার খেয়ে বমি-পায়খানা, হাসপাতালে ভর্তি ৩৫ জন গ্রামবাসী

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

তোলাবাজির প্রতিবাদ করায় লাঠি দিয়ে পিটিয়ে বিজেপি কর্মীর হাত ভেঙে দিল দুষ্কৃতীরা, উত্তপ্ত সবং

‘আগের সরকার নয় যে যা খুশি করবেন!’ ট্রোলারদের জবাব দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা

মানুষ নয়, CPR দিয়ে বেহুঁশ সাপকে বাঁচালেন ব্যক্তি, ভাইরাল চমকে ওঠা ভিডিও

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে ভয়াবহ হামলা, গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতার ভাই

বিয়ের দু’বছরের মাথায় বাবা-মা হলেন শোভন-সোহিনী, নায়িকার কোলে পুত্র এল না কন্যা?

ভোটার তালিকায় নাম বাদ, সপরিবারে এসআইআরের নোটিশ পেলেন লালকৃষ্ণ আডবানি

Asian Games: শেফালির ঝোড়ো সেঞ্চুরি, বাংলাদেশের বিরুদ্ধে ১৯৬ রানের টার্গেট ভারতের

করম পুজোয় জঙ্গলমহলে উৎসবের আবহ, পুরুলিয়ায় ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর

সৌদির তেল পরিকাঠামোয় হুথিদের হামলা, নাগরিকদের সাবধান করল আমেরিকা

এশিয়ান গেমসের জন্য ভারতীয় দলে যোগ ৩ দাপুটে বোলারের, কারা তাঁরা?

‘মমতা নেই, অশরীরী আত্মা ঘুরে বেড়াচ্ছে,’ কদর্য আক্রমণ পাপিয়ার