‘যুদ্ধকালীন পরিস্থিতির জন্য তৈরি থাকুন’, আচমকা নিরাপত্তা বাহিনীর প্রধানদের নির্দেশ মোল্লা ইউনূসের

Share:

নিজস্ব প্রতিনিধি ঢাকা: ফের যুদ্ধের উসকানি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তথা ‘নব্য রাজাকার’ বাহিনীর প্রধান মোল্লা মুহাম্মদ ইউনূসের গলায়। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় ভবন যমুনায় আচমকাই তিনি বিজিবি, র‍্যাব, কোস্টগার্ড, বাংলাদেশ পুলিশ, ঢাকা মহানগর পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্তাদের তিনি বলেন, ‘যে কোনও মুহুর্তে যুদ্ধ বাঁধতে পারে। যুদ্ধকালীন পরিস্থিতির মতো আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই বছরটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

যমুনার বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা তথা বাংলাদেশে হিন্দু নিধন যজ্ঞের প্রধান হোতা জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্র সচিব তথা জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর শীর্ষ নেতা নাসিমুল গণি, বাংলাদেশ পুলিশের মহাপরিচালক বাহারুল আলম, ঢাকার পুলিশ কমিশনার শেখ সাজ্জাত আলী, বিজিবি প্রধান মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকস চৌধুরী, এনএসআই, সিটিটিসি, ডিজিএফআই, কোস্ট গার্ডের প্রধানরাও উপস্থিত ছিলেন। সূত্রের খবর, বৈঠকে প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূস নিরাপত্তা বাহিনীর প্রধানদের উদ্দেশে বলেন ‘যে কোনও মুহুর্তে যুদ্ধ বাঁধতে পারে। যুদ্ধকালীন পরিস্থিতির মতো আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই বছরটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপত্তা বাহিনীগুলোকে সর্বোচ্চ আধুনিক যোগাযোগ প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে, যাতে তারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে। আমাদের অবশ্যই একটি কমান্ড সেন্টার বা কমান্ড সদর দফতর স্থাপন করতে হবে, যা পুলিশ ও নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে সমন্বয় সাধন করবে।’

সেনা বিদ্রোহের ফলে দেশ থেকে পালিয়ে যাওয়া প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে বসে বাংলাদেশে অশান্তি সৃষ্টির ঘোঁট পাকাচ্ছেন বলে অভিযোগ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার ঘনিষ্ঠরা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিশাল অঙ্কের অর্থ ব্যয় করছে এবং মিথ্যা ও অপতথ্য ছড়াচ্ছে।’ এক পর্যায়ে বাংলাদেশ পুলিশের মহানির্দেশক বাহারুল আলমের কাছে দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে কতটা অগ্রগতি হয়েছে, তাও জানতে চান মোল্লা ইউনূস। জবাবে আমতা-আমতা করে বাংলাদেশ পুলিশের প্রধান বলেন, ‘ইন্টারপোলের কাছে শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির অনুরোধ পাঠানো হয়েছে। আশা করি শিগগিরই সাড়া পাব।’ যুদ্ধের মতো সমরাস্ত্রের জোগান কতটা রয়েছে তা নিয়েও বিজিবি এবং কোস্ট গার্ড প্রধানকে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন মোল্লা ইউনূস।

 

 

কলকাতা বিমানবন্দরের বাইরে তৃণমূল ও বিজেপি’র সংঘর্ষে রণক্ষেত্র ,আহত একাধিক

নৈহাটি পুরসভার পুরপ্রধানের মহকুমা শাসকের কাছে ইস্তফা পেশ

AI প্রযুক্তি ব্যবহার করে মায়ের ছবি বিকৃতি, অন্ডালে কিশোরের আত্মহত্যায় গ্রেফতার ২ নাবালক ছাত্র

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

বিহার পুলিশের ডিএসপি পদে চাকরি পাচ্ছেন টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার

তৃণমূল প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, গণপিটুনির শিকার উপপ্রধান

ভালবাসা মানে না বয়স, ২০ দিনের পরিচয়ে সাতপাকে বাঁধা পড়লেন ষাটোর্ধ্ব জুটি

রাত পোহালেই মুখোমুখি ব্রাজিল-হাইতি, কাদের জয়ের ইঙ্গিত দিল সুপার কম্পিউটার?

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল

তোলাবাজির অভিযোগে বেহালার ‘বাহুবলী’ তৃণমূল নেতা তারক সিংহের বিরুদ্ধে দায়ের FIR

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর