শ্রদ্ধায় স্মরিত ভাষাদিবস

মূল বেদিতে আঁকা হয়েছে আলপনা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: গভীর শ্রদ্ধার সঙ্গে পালিত হল অমর একুশ। রবিবার মধ্যরাতে (১২টা ১ মিনিটে) রাষ্ট্রপতি মহম্মদ আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফ থেকে তাদের সামরিক সচিবেরা শহিদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। রাষ্ট্রপতির তরফ থেকে তাঁর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। আওয়ামি লিগের জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর তরফ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন সংসদ সচিবালয়ের সার্জেন্ট অ্যাট আর্মস এম এম নঈম রহমান। আওয়ামি লিগের তরফ থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলের পাঁচ শ্রেষ্ঠ নেতা শহীদ স্মারকে পুষ্পস্তবক অর্পণ করেন। শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শিক্ষামন্ত্রী দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী-সহ মন্ত্রকের পদস্থকর্তারা। বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের পক্ষে শহীদ মিনারে ফুল দেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক-সহ দলের অন্যান্য নেতারা।

কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদিতে আঁকা হয়েছে আলপনা। রাস্তা ও দেওয়ালে নতুন রং করা হয়েছে। লেখা হয়েছে ভাষা আন্দোলন ও আন্দোলনের প্রেক্ষাপটে রচিত কবিতার বিশেষ পঙ্‌ক্তি, মনীষী-ভাষাবিদদের বাণী।  করোনার কথা মাথায় রেখে এবারের ভাষা শহিদের অনুষ্ঠানে বিশেষ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

এর আগে রাষ্ট্রপতি  দেশবাসী উদ্দেশ্যে ভাষণ দেন। রাষ্ট্রপতি তাঁর ভাষণে বলেন, ‘বিশ্বের বিভিন্ন ভাষাভাষী মানুষের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় অমর একুশের চেতনা আজ অনুপ্রেরণার অবিরাম উৎস। এ চেতনাকে ধারণ করে পৃথিবীর নানা ভাষাভাষী মানুষের সঙ্গে নিবিড় যোগসূত্র স্থাপিত হোক, লুপ্তপ্রায় ভাষাগুলো আপন মহিমায় নিজ নিজ সম্প্রদায়ের মধ্যে উজ্জীবিত হোক, গড়ে উঠুক নিজস্ব ভাষা ও সংস্কৃতির বর্ণাঢ্য বিশ্ব; মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এ কামনা করি।

দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষা আন্দোলনের গুরুত্বের কথা তুলে ধরেন। 

আরও পড়ুন ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশের প্রচেষ্টা অব্যাহত রাখার আশ্বাস প্রধানমন্ত্রী হাসিনার

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের