বিপিএলে অবশেষে দল পেলেন লিটন দাস

আগামী ৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বিপিএলের নবম আসর।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: চলতি বছর দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। সদ্য সমাপ্ত বিশ্বকাপেও বিধ্বংসী ব্যাটিং করেছেন। তা সত্বেও দেশের অন্যতম অভিজাত ক্রিকেট প্রতিযোগিতা বাংলাদেশ প্রিমিয়ার লিগে (Bangladesh Premier League) সরাসরি কোনও দল পাননি লিটন দাস (Liton Das)। যা নিয়ে তুমুল শোরগোল উঠেছিল। শেষ পর্যন্ত বুধবার ড্রাফটে দল পেলেন দেশের সেরা ব্যাটার। তাঁকে দলে নিয়েছে গতবারের চ্যাম্পিয়ান কুমিল্লা ভিক্টোরিয়ান্স (Cumilla Victorians)।

আগামী ৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বিপিএলের (BPL) নবম আসর। ৪২ দিন ধরে চলবে প্রতিযোগিতা। ঢাকা, চট্রগ্রাম ও সিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ। গত শনিবার সরাসরি চুক্তিতে দেশের সাত ক্রিকেটারকে দলে নেয় বিপিএলের (BPL) সাত ফ্র্যাঞ্চাইজি। যদিও সরাসরি চুক্তিতে কোনও দলে ডাক পাননি লিটন দাস (Liton Das), মাহমুদুল্লাহ রিয়াদ (Mahamudullah Riad) ও মুশফিকুর রহিম (Musfiqur Rahim)। এদিন ঢাকার এক হোটেলে বসে বিপিএলের ড্রাফটের আসর। দেশের ২০০ ক্রিকেটারের পাশাপাশি বিদেশি ৪০০ ক্রিকেটার রয়েছেন তালিকায়। সরাসরি চুক্তিতে দল না পেলেও এদিন লিটনকে তুলে নেয় গতবারের চ্যাম্পিয়ান কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মুশফিকুর রহিমকে দলে নিয়েছে সিলেট স্টাইকার্স। আর সাকিব আল হাসানের বরিশাল ফরচুন তুলে নিয়েছে প্রাক্তন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে।

চলতি বছর ব্যাট হাতে দুর্দান্ত খেলেছেন জাতীয় দলের অন্যতম ওপেনার লিটন দাস। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ১৯ ম্যাচে ৫৪৪ রান করেছেন। স্ট্রাইক রেট ১৪০.২০। সদ্য সমাপ্ত বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ২৭ বলে ৬০ রানের  এক দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি। দুর্ভাগ্যজনকভাবে ওই ম্যাচে রান আউট হয়ে যান।  

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL