এই মুহূর্তে




‘ঢাকার কসাই’ কামালকে ফেরত দিচ্ছে দিল্লি? বড় দাবি ইউনূসের প্রেস সচিবের

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: জুলাই গণহত্যায় শেখ হাসিনার পাশাপাশি ফাঁসির সাজা পেয়েছেন ‘ঢাকার কসাই’ হিসাবে পরিচিত প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। যিনি গত বছরের ৫ অগস্ট ঢাকা থেকে পালিয়ে অবৈধভাবে ভারতে আশ্রয় নিয়েছেন বলে অভিযোগ। শুধু তাই নয়, হাসিনার পাশাপাশি তাকেও ফেরত চেয়ে দল্লির বিদেশ মন্ত্রককে চিঠি পাঠিয়েছে মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। সাতদিন হয়ে গেলেও ওই চিঠির কোনও জবাব দেয়নি মোদি সরকার। কিন্তু তার মধ্যেই চাঞ্চল্যকর দাবি করেছেন মোল্লা ইউনূসের প্রেস সচিব তথা হিযবুত তাহরীর শীর্ষ নেতা শফিকুল আলম। তিনি দাবি করেছেন, ‘খুব শিগগিরই কামালকে হাতে পাচ্ছে বাংলাদেশ সরকার।’ তার পরেই গুঞ্জন শুরু হয়েছে, তবে কি শেখ হাসিনাকে বাঁচাতে কি প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীকে ঢাকার হাতে হস্তান্তর করছে দিল্লি? যদিও ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের কোনও আধিকারিক এ বিষয়ে মন্তব্য করতে চাননি।

গত ১৭ নভেম্বর শেখ হাসিনার পাশাপাশি কামালকেও মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাজা গোষণার পাঁচ দিনের মাথায় দিল্লির বিদেশ মন্ত্রকে চিঠি পাঠিয়ে দুই ফাঁসির আসামীকে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ফেরত দেওয়ার দাবি জানিয়েছিল ইউনূস সরকার। গত বুধবারই ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল সাংবাদিকদের জানিয়েছিলেন, ‘শেখ হাসিনাদের ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে ইউনূস সরকার যে চিঠি দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।’

শুক্রবার (২৮ নভেম্বর) নিজের ফেসবুকে এক পোস্টে ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম লিখেছেন, ‘শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল-সহ জুলাই মাসের গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগের নেতাদের বাংলাদেশের আইনের আওতায় আনার বিষয়ে আশাবাদী। শক্তিশালী সমর্থক থাকা সত্ত্বেও ‘ঢাকার কসাই’ নামে পরিচিত কামালকে খুব শিগগিরই বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। হাসিনা সরকারের ১৬ বছরের শাসনামলে সংঘটিত অভিযোগগুলো পর্যালোচনার সঙ্গে সঙ্গে গণহত্যা ও গুম-সংক্রান্ত অভিযোগে তাঁর ভূমিকা আন্তর্জাতিক গণমাধ্যমের বেশি নজরে আসবে। অভিযুক্ত নেতারা যত অর্থই ব্যয় করুক না কেন, দায় এড়ানো সম্ভব হবে না।’ তাঁর কথায়, ‘এটি শুরু হবে কামালকে দিয়ে, এরপর একে একে…’।

 

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আইপিএলের নিলামে দল পাবেন সাত বাংলাদেশি ক্রিকেটার?

পাক হানাদারদের পথ অনুসরণ করে এবার বুদ্ধিজীবী‌ নির্মূল অভিযান শুরু মোল্লা ইউনূসের

ইউনূস সরকারের মনগড়া অভিযোগ প্রত্যাখ্যান বিদেশ মন্ত্রকের

বাংলাদেশের ভোট বানচালের চেষ্টার অভিযোগে ভারতের দূতকে তলব ইউনূস সরকারের

সুদানে সন্ত্রাসী হামলায় হতাহত ১৪ বাংলাদেশি সেনার‌ পরিচয় প্রকাশ

সুদানে জঙ্গি হামলায় নিহত ৬ বাংলাদেশি সেনা, আহত ৮

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ