তাইওয়ান নিয়ে উত্তেজনার মাঝেই আচমকা ঢাকায় চিনের বিদেশ মন্ত্রী

বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে মঙ্গোলিয়ার উদ্দেশে রওনা হবেন ওয়াং ই।  

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: তাইওয়ান নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঠাণ্ডা লড়াইয়ের  মধ্যেই শনিবার সন্ধ্যায় দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন চিনের স্টেট কাউন্সিলর ও বিদেশ মন্ত্রী (China Foreign Minister) ওয়াং ই (Wang Yi)। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান কৃষিমন্ত্রী (Agricultur Minister) আব্দুর রাজ্জাক (Abdur Razzak)। ঢাকায় অবস্থানকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Prime Minister Sk. Hasina),  বিদেশ মন্ত্রী (Foreign Minister) এ কে আবদুল মোমেনের (A k Abdul Momen) সঙ্গে বৈঠক করবেন তিনি। পাশাপাশি বেশ কয়েকটি সমঝোতা স্মারকচুক্তিও স্বাক্ষরিত হবে। এদিন রাতে বাংলাদেশের সেতু ও সড়ক মন্ত্রী তথা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেওয়া নৈশভোজে অংশ নেবেন তিনি।    

অন্যদিকে চিনের বিদেশ মন্ত্রী পৌঁছনোর কয়েক ঘন্টার মধ্যেই ঢাকায় পা রাখছেন মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংস্থা বিষয়ক সহকারী বিদেশ মন্ত্রী (US Deputy Secretary) মিশেল জে সিসন (Mitchelle J Sison)। তিনিও প্রধানমন্ত্রী, বিদেশ মন্ত্রী সহ সরকারের শীর্ষ মন্ত্রী ও আমলাদের সঙ্গে সাক্ষা‍ৎ করবেন। চিনের খপ্পর থেকে বাংলাদেশ যাতে বের হয়ে আসে তার জন্য চাপ দেবেন তিনি। আর তার বিনিময়ে আগামী নির্বাচনে ফের ক্ষমতায় ফিরতে আওয়ামী লীগকে যাবতীয় সহযোগিতা করবে বলেও আশ্বাস দেবেন তিনি।

বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, আগামিকাল রবিবার সকাল সাতটায় ঢাকার একটি হোটেলে প্রথমে বাংলাদেশের বিদেশ মন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন চিনা বিদেশ মন্ত্রী। তার পরে শুরু হবে দ্বিপাক্ষিক বৈঠক। ওই বৈঠকে দুই দেশের মধ্যে পাঁচটি চুক্তি ও সমঝোতা সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। চুক্তি ও সমঝোতার মধ্যে রয়েছে সংস্কৃতি বিষয়ক সহযোগিতা, দুর্যোগ প্রতিরোধ বিষয়ক সহযোগিতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চিনের  একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সহযোগিতা এবং দুই দেশের মধ্যে টেলিভিশন কর্মসূচি বিনিময় বিষয়ক সহযোগিতা। বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে মঙ্গোলিয়ার উদ্দেশে রওনা হবেন ওয়াং ই।  

জল্পনাতে সিলমোহর, দু’সপ্তাহ পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা

এবার নিয়মিত কিস্তিতে তোলা যাবে প্রভিডেন্ট ফান্ডের সঞ্চয়,বড় সিদ্ধান্ত EPFO-র

ফাইনালের আগে সেমিফাইনাল! কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর ঘট বিসর্জন ঘিরে উৎসবের আমেজ

‘কলকাতা মেডিক্যালে তাণ্ডব চালিয়েছে নকশালপন্থীরা,’ দাবি স্বাস্থ্যমন্ত্রীর

দাউদ ইব্রাহিমের সম্পত্তি ভাঙার উপর স্থগিতাদেশ জারি করল বম্বে হাইকোর্ট

অগ্নিনির্বাপণ ব্যবস্থায় ‘ফেল’ অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস, NOC দিল না দমকল

বিকেলের জলখাবারে বানিয়ে ফেলুন মিনি চিজি পকেট দোসা, রইল সহজ রেসিপি

মাত্র ৪ বছরেই শুদ্ধ উচ্চারণে গায়ত্রী মন্ত্র পাঠ প্রিয়াঙ্কা কন্যার, মুগ্ধ নেটদুনিয়া

সইফ আলি খানকে খুনের হুমকি, কাঁপছে বলিউড

আমজনতাকে স্বস্তি দিয়ে লক্ষ্মীবারে আরও সস্তা সোনা, শহরে রুপোর দর কত? জানুন…

হানিমুনে গিয়ে অগ্নিদগ্ধ, টানা দু’মাসের লড়াই শেষে মৃত্যু নববধূর

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন দলে নেই জাদেজা-সিরাজ? মুখ খুললেন ব্য়াটিং কোচ

ঘরোয়া উপকরণে সহজেই বানান ক্রিসপি হানি চিলি পটেটো উইথ চিকেন

ভিলেন বৃষ্টি, পিছিয়ে গেল চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা