ডাকাত-ধর্ষক-জঙ্গিদের সঙ্গেই জেলে থাকতে হচ্ছে চিন্ময় প্রভুকে, খেতে দেওয়া হচ্ছে আমিষ খাবার!

Share:

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: বাংলাদেশের হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের প্রধান সেনাপতি চিন্ময় প্রভুকে বিশেষ বন্দির মর্যাদা দেওয়ার জন্য জেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন বিচারক। অর্থা‍ৎ জেলের ভিতরে আলাদা সেল ছাড়াও বিশেষ সুবিধা পাওয়ার কথা ছিল। কিন্তু বিচারকের সেই নির্দেশ অমান্য করেছেন চট্টগ্রাম জেলের শীর্ষ আধিকারিকরা। বিশেষ বন্দির মর্যাদা না দিয়ে পুণ্ডরীক ধামের অধ্যক্ষকে সাধারণ বন্দি অর্থা‍ৎ ডাকাত-ধর্ষক-খুনি-জঙ্গিদের সঙ্গেই রাখা হয়েছে। আর বিষয়টি জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে। যেখানে মুসলিম জঙ্গি ও মৌলবাদীদের নিশানায় রয়েছেন চিন্ময় প্রভু, সেখানে কেন তাঁকে সাধারণ বন্দিদের সঙ্গে রাখা হল, তা নিয়ে সাফাই দিতে গিয়ে আদালতকে কাঠগড়ায় তুলেছেন জেল আধিকারিকরা।

চট্টগ্রাম কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন জানিয়েছেন, ‘চিন্ময় দাসকে গত মঙ্গলবার (২৬ নভেম্বর)ডিভিশন দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারক। কিন্তু বুধবার রাত পর্যন্ত ওই বিষয়ে আদালতের লিখিত নির্দেশ হাতে না পাওয়ায় সাধারণ বন্দিদের সঙ্গেই রাখা হয়েছে। তবে নিরাপদই রয়েছেন তিনি। তাঁর নিরাপত্তা নিয়ে বিশেষ নজর রাখা হচ্ছে। আদালতের নির্দেশ পেলেই বিশেষ বন্দির সুবিধা দেওয়া হবে।’ নিরামিশাষী ধর্মগুরুকে জেলের খাবার দেওয়া হচ্ছে বলে জানিয়ে জেল সুপার বলেন, ‘বাইরের খাবার আনার সুযোগ নেই। তাই জেলের খাবারই দেওয়া হচ্ছে। নিরামিষ খাবার সরবরাহ করা হচ্ছে।’ গত ৪৮ ঘন্টায় চিন্ময় প্রভুর সঙ্গে তাঁর আইনজীবী শুভাশিস শর্মা কিংবা অন্য কেউ দেখা করতে জেলে যাননি বলেও জানিয়েছেন ইকবাল হোসেন।

উল্লেখ্য, শেখ হাসিনা জমানা পতনের পরেই বাংলাদেশ জুড়ে শুরু হয়েছে হিন্দু নিধন যজ্ঞ। বিএনপি-জামায়াত ‌ইসলামীর মতো মূলধারার রাজনৈতিক দলের পাশাপাশি বেশ হিযবুত তাহরী, আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গিরা ঝাঁপিয়ে পড়েছে হিন্দুদের উপরে। বাড়ি-ঘর লুঠ করার পাশাপাশি অগ্নিসংযোগ করা, মন্দির পুড়িয়ে ফেলা, কোনও কিছু বাকি থাকছে না। আর হিন্দুদের নির্যাতনের প্রতিবাদে সরব হয়েছিলেন ইসকন সংগঠক তথা চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী। যিনি সনাতন ধর্মাবলম্বীদের কাছে চিন্ময় প্রভু হিসাবেই পরিচিত। গত কয়েকদিন ধরে চট্টগ্রাম, রংপুর-সহ বিভিন্ন জায়গায় তাঁর উদ্যোগেই বিশাল হিন্দু সমাবেশের আয়োজন হয়। তাতেই মাথা ঘুরে যায় মোল্‌লা মুহাম্‌মদ ইউনূস সরকারের। গতকাল সোমবার (২৫ নভেম্বর) ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে তাঁকে ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার  করা হয়।

চিন্ময় প্রভুর গ্রেফতারের খবরে ফুঁসে ওঠেন গোটা দেশের হিন্দুরা। রাতেই রাজপথে নামেন সনাতন ধর্মাবলম্বীরা। অবিলম্বে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্রের মুক্তির দাবি জানান। সেই দাবি মানেনি মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। গত মঙ্গলবার বেলা ১১টার দিকে রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আদালতে হাজির করা হয়। তার পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন। বেলা পৌনে ১২টার দিকে চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম শুনানি শেষে জামিন আর্জি খারিজ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

 

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর