চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চট্টগ্রামে মর্গে মৃতদের সঙ্গে যৌনাচারের দায়ে গ্রেফতার নরপিশাচ

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: ঢাকা মেডিকেল কলেজের পরে এবার চট্টগ্রাম মেডিকেল কলেজ। মর্গে রাখা এক নারী ও এক শিশুকন্যার মরদেহ ধর্ষণের অভিযোগে এক নরপিশাচকে গ্রেফতার করেছে সিআইডি। ধৃত নরপিশাচ মহম্মদ সেলিম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিরাপত্তা রক্ষীর দায়িত্বে ছিল। মঙ্গলবার  ধৃতকে আদালতে পেশ করা হলে বিচারক তিন দিনের জন্য পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

সিআইডি’র পক্ষ থেকে জানানো হয়েছে, গত বছরের ৭ ফেব্রুয়ারি চট্টগ্রামের চকবাজার থানার এক বাসিন্দার মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। ওই বছরের ২৫ এপ্রিল ১২ বছর বয়সী এক শিশুকন্যার মরদেহ ময়নাতদন্তের জন্য একই মর্গে পাঠানো হয় পুলিশ। মৃত্যুর পূর্বে ধর্ষণ করা হয়েছে কি না জানার জন্য মর্গের সংশ্লিষ্ট চিকিৎসক মরদেহ দুটি থেকে বীর্যের নমুনা সিআইডির ল্যাবরেটরিতে পাঠান। আর সেই বীর্য ল্যাবে পরীক্ষার পরেই শোরগোল পড়ে যায়। সেখানে দুই মরদেহে একই ব্যক্তির বীর্য পাওয়া যায়। তদন্তে নেমে সিআইডির তদন্তকারীরা জানতে পারেন মৃত্যুর আগে মৃতা মহিলা ও শিশুকন্যা ধর্ষণের শিকার হননি। কিন্তু ময়নাতদন্তের আগে দুটি মরদেহ দীর্ঘক্ষণ মর্গে ছিল। আর ওই মর্গের নিরাপত্তার দায়িত্বে ছিল মহম্মদ সেলিম। সে মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচার করেছে বলে প্রমাণিত হয়।

সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ চত্বর থেকে নরপিশাচ সেলিমকে গ্রেফতার করা হয়। জেরায় মর্গে দুই মরদেহের সঙ্গে যৌনাচারে লিপ্ত হওয়ার কথা স্বীকার করে নিয়েছে অভিযুক্ত। এদিন আদালতে হাজির করে সেলিমকে সাতদিনের জন্য হেফাজতে নেওয়ার আর্জি জানিয়েছিল পুলিশ। যদিও সেই আর্জি খারিজ করে তিনদিনের পুলিস হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

Published by:

Share Link:

More Releted News:

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ