সাফারি পার্কে জেব্রা-বাঘের মৃত্যুর তদন্তের দায়িত্ব যাচ্ছে CID-র হাতে

গত এক মাসে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ১১টি জেব্রা, একটি বাঘ ও একটি সিংহীর মৃত্যু হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: গাজিপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে একের পর এক বন্যপ্রাণীর অস্বাভাবিক মৃত্যুর তদন্তের ভার সিআইডির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগেই একের পর এক প্রাণীর মৃত্যুর ঘটনায় বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। ফলে প্রশ্ন উঠেছে, সেই তদন্ত কমিটির রিপোর্ট জমা পড়ার আগেই কেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের হাতে তুলে দেওয়া হচ্ছে? তাহলে কী ঘটনার পিছনে অন্য কোনও রহস্য রয়েছে।
গত এক মাসে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ১১টি জেব্রা, একটি বাঘ ও একটি সিংহীর মৃত্যু হয়েছে। আর ওই ঘটনা নিয়ে প্রশাসনের শীর্ষমহলে রীতিমতো তোলপাড় হয়েছে। একের পর এক প্রাণীর মৃত্যুতে যথেষ্টই বিড়ম্বনায় পড়তে হয়েছে প্রশাসনকে। সাফারি পার্কের দায়িত্বে থাকা আধিকারিকরা নিজেদের পিঠ বাঁচাতে একের পর এক আজগুবি তথ্য হাজির করেছিলেন। কোনও অজানা ব্যাকটেরিয়ার আক্রমণেই প্রাণীগুলির মৃত্যু হয়েছে বলে দাবি করেছিলেন তাঁরা। কিন্তু প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সেই সাফাইতে বিশ্বাস করেননি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের শীর্ষ আধিকারিকরা। ইতিমধ্যেই সাফারি পার্ক প্রকল্পের দায়িত্বে থাকা প্রকল্প পরিচালকসহ তিন আধিকারিককে কর্তব্যে গাফিলিতির দায়ে সরিয়ে দেওয়া হয়েছে।
রবিবার সাফারি পার্ক পরিদর্শনে গিয়েছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মোস্তফা কামাল। পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘মৃত প্রাণীগুলির ফরেনসিক পরীক্ষাসহ কারও গাফিলতি রয়েছে তা খতিয়ে দেখতে সিআইডি’কে তদন্তের দায়িত্ব দেওয়া হচ্ছে। তাছাড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতিমধ্যে যে তদন্ত কমিটি গঠিত হয়েছে তাতে প্রাণীসম্পদ বিভাগের তিন প্রতিনিধিকে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের