হাড় কাঁপুনি ঠান্ডায় কাঁপছে বাংলাদেশ, তেঁতুলিয়ায় পারদ নামল ৫.৮ ডিগ্রিতে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: হাড় কাঁপুনি ঠান্ডা কাকে বলে তা টের পাচ্ছে দেশবাসী। শুক্রবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা ছিল ৫.৮ ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়-সহ ১২ জেলায় বয়ে চলেছে শৈত্যপ্রবাহ। রাজধানী ঢাকায় অবশ্য সর্বনিম্ন তাপমাত্রা সহনশীলতার মধ্যে রয়েছে। গতকাল বৃহস্পতিবারের তুলনায় তাপমাত্রা খানিকটা বেড়ে দাঁড়িয়েছে ১৫.৪ ডিগ্রি সেলসিয়াসে।

গত কয়েকদিন ধরেই গোটা বাংলাদেশজুড়ে তীব্র শীতের অনুভূতি হচ্ছে। উত্তরের একাধিক জেলায় মৃদু থেকে তীব্র শৈত্যপ্রবাহ চলছে। আর তার ফলে কার্যত জনজীবন স্তব্ধ হয়ে পড়ছে। প্রচন্ড ঠান্ডার পাশাপাশি তীব্র কুয়াশার চাদরে ঢাকা পড়েছে একাধিক এলাকা। সকাল এবং রাতের দিকে জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ খুব একটা রাস্তায় বের হচ্ছেন না। অঘোষিত বনধের চেহারা নিচ্ছে জনপদগুলি। কুয়াশার কারণে ফেরি সার্ভিস সহ পরিবহণ পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়ছে।

এদিন সকালে আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। পঞ্চগড়-সহ রংপুর বিভাগের সব জেলা এবং রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা ও নওগাঁতে বয়ে চলেছে শৈত্যপ্রবাহ। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ৫.৮ ডিগ্রিতে। শ্রীমঙ্গলে পারদ নেমেছিল ১২ ডিগ্রিতে। কুড়িগ্রামের তাপমাত্রা ৬ দশমিক ৮, নওগাঁর বদলগাছির ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগামিকাল শনিবার ও রবিবার তাপমাত্রা একই রকম থাকতে পারে। তবে তার পর থেকে পারদ চড়তে পারে। মাসের শেষের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি