‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রাণের পরোয়া না করে আগামী ডিসেম্বরেই বিজয়ের মাসে বাংলাদেশে ফিরবেন বলে ঘোষণা করেছেন দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর ওই ঘোষণার পরেই তাঁকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়েছেন বিএনপি নেতা তথা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ। পাকিস্তানের অনুসারী হিসেবে পরিচিত প্রাক্তন সেনা কর্তা বলেছেন, ‘আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে। রাজপথে দেখা হবে।’

দুই বছর আগে ২০২৪ সালের ৫ অগস্ট সেনা অভ্যুত্থানে পতন ঘটেছিল শেখ হাসিনা সরকারের। প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে ভারতের দিল্লিতে আশ্রয় নিয়েছেন বঙ্গবন্ধু কন্যা। দেশত্যাগের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দিল্লির পরেন করেসপন্ডেন্ট ক্লাবে ভার্চুয়ালি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন আওয়ামী লীগ সভানেত্রী। গত দুই বছর বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিরতা চলছে তা নিয়ে ক্ষোভ উগরে দেওয়ার পাশাপাশি শেখ হাসিনা দৃপ্ত কণ্ঠে বাংলাদেশে ফেরার ঘোষণা করে বলেন, ‘আমি বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ অনেক ভুগেছেন। আমি এটা আর নিতে পারছি না। ডিসেম্বর বিজয়ের মাস। তাই ডিসেম্বরেই ফিরতে চাই। বাংলাদেশের রিকনসিলেশন দরকার।’

এক আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে গত মাসে সাক্ষা‍ৎকার দিতে গিয়েই ডিসেম্বরে দেশে ফেরার কথা জানিয়ে দিয়েছিলেন শেখ হাসিনা। আর তাঁর ওই ঘোষণার পরেই কার্যত চরম আতঙ্কে ভুগতে শুরু করেছে তারেক রহমানের সরকার। শেখ হাসিনা তথা আওয়ামী লীগের খবর সম্প্রচার নিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুধু তাই নয়, বঙ্গবন্ধু শেখ মুজিবের চরিত্রহননেও ‘প্রথম আলো’-সহ পাকিস্তানপন্থী একাধিক সংবাদমাধ্যমকে ব্যবহার করা হচ্ছে। শেখ হাসিনা যাতে বুধবারের সাংবাদিক বৈঠক করতে না পারেন তার জন্য দিল্লির উপরেও চাপ তৈরি করেছিল তারেক রহমান সরকার। যদিও তাতে কোনও লাভ হয়নি।

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম