বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে ইউনূস-সহ ৬২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনা জমানা অবসানের পরে বাংলাদেশ জুড়ে শুরু হয়েছে হিন্দুদের উপরে চরম নির্যাতন। এবার হিন্দু নির্যাতন মদত জোগানোর অভিযোগে অন্তর্বর্তী সরকারের প্রধান মোল্লা মুহাম্মদ ইউনূস ও তার ৬১ সাগরেদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল শুক্রবার (৮ নভেম্বর) নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক আদালতে ওই অভিযোগ দায়ের করেছেন সিলেট পুর নিগমের প্রাক্তন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। আর ওই খবর জানাজানি হতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। উল্লেখ্য, কোটা আন্দোলনের সময়ে ছাত্র-জনতা বিক্ষোভকারীদের উপরে গুলি চালানোর অভিযোগে গত সপ্তাহেই দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২৭ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ দায়ের করেছিলেন জামায়াত ইসলামীর এক সদস্য।

গত ৫ অগস্ট সেনা বিদ্রোহের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আর তার পরেই বাংলাদেশ জুড়ে শুরু হয় হিন্দু, আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা নিধন যজ্ঞ। হিন্দুদের বাড়ি-ঘর, ব্যবসায়িক প্রতিষ্ঠানে লুটতরাজ চালানোর পাশাপাশি অগ্নিসংযোগও করা হয়। ভাঙচুর করা হয় মন্দির, দুর্গা প্রতিমা। অন্তর্বর্তী সরকারের নির্দেশে ধরে ধরে আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধাদের খুন করে হিযবুত ও জামায়াত জঙ্গিরা। হিন্দু সম্প্রদায়ের উপরে নির্যাতন নিয়ে ইতিমধ্যেই মোল্লা ইউনূসের সরকারের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গত বৃহস্পতিবার ভারতের বিদেশ মন্ত্রকের তরফেও মৌঈলবাদীদের হাত থেকে হিন্দুদের রক্ষা করার জন্য অনুরোধ জানানো হয়েছে। যদিও তাতে হুঁশ ফেরেনি মোল্লা ইউনূসের সরকারের।

তাই পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ঠ সরকারের ঘুম ভাঙাতে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয়েছেন আওয়ামী লীগ নেতা তথা সিলেট সিটি করপোরেশনের প্রাক্তন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও তার লেঠেল বাহিনীর বিরুদ্ধে ৮০০ পৃষ্ঠার নথি ও তথ্য-প্রমাণ জমা দিয়েছেন। অভিযোগ পত্রে আনোয়ারুজ্জামান বলেছেন, ‘বাংলাদেশে ছাত্র আন্দোলনের নামে’ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী, বাংলাদেশে বসবাসরত হিন্দু, খৃষ্টান, বৌদ্ধ এবং বাংলাদেশ পুলিশের ওপর ‘গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ’ সংগঠিত হচ্ছে। আর তাতে ইন্ধন দিচ্ছেন ইউনূস ও তার সাঙ্গপাঙ্গোরা। ইউনূস ছাড়াও ৬২ অভিযুক্তের মধ্যে আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, পাট ও বস্ত্র উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তথা হিযবুত জঙ্গি হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, আব্দুল হান্নান, হাসিব আল ইসলাম ও আবু বকর মজুমদার।

হেগের আন্তর্জাতিক আদালতে ইউনূসের বিরুদ্ধে অভিযোগ দায়েরের পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আনোয়ারুজ্জামান জানান, অন্তর্বর্তী সরকারের অত্যাচারের শিকার আরও ১৫ হাজার পরিবারের তরফ থেকে অভিযোগ দায়ের করা হচ্ছে। স্বাধীন বাংলাদেশকে নব্য পাকিস্তান বানানোর ষড়যন্ত্র বাস্তবায়িত হতে দেব না।

 

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

তৃতীয় সংসারও টিকল না, দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ