পণের দাবিতে স্ত্রীকে মারধরের অভিযোগ বাংলাদেশি ক্রিকেটারের বিরুদ্ধে

বৃহস্পতিবার মিরপুর মডেল থানায় বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম পেসারের  বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ দায়ের করেছেন তাঁর স্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মোসাদ্দেক হোসেন সৈকতের (Mosaddek Hossain Saikat) পরে বাংলাদেশের আরও এক জাতীয় ক্রিকেটারের বিরুদ্ধে পণের দাবিতে স্ত্রীকে মারধরের অভিযোগ উঠল। অভিযুক্ত ক্রিকেটার হলেন আল আমিন হোসেন (Al Amin Hossain)। বৃহস্পতিবার মিরপুর মডেল থানায় (Mirpur Model Police Station) বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম পেসারের  বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ দায়ের করেছেন তাঁর স্ত্রী। মিরপুর মডেল থানার ওসি মোস্তাজিজুর রহমান (Mostafizur Rahaman) অভিযোগ পাওয়ার কথা স্বীকার করলেও এ বিষয়ে বিস্তারিত জানাতে চাননি। সংবাদমাধ্যমকে তিনি বলেন, আল আমিনের স্ত্রীর অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরেও বিষয়টি আনা হয়েছে। তাঁদের নির্দেশের পরেই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

গত সপ্তাহেই বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকতের (Mosaddek Hossain Saikat) বিরুদ্ধে পণের দাবিতে মারধরের অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তাঁর স্ত্রী সামিয়া শারমিন ঊষা (Samia Sharmin Usha)। অভিযোগে তিনি বলেন, ‘পণের দাবিতে দীর্ঘদিন ধরেই আমার ওপরে অত্যাচার চলছে। বিয়ের পর থেকেই যৌতুক আনার জন্য চাপ দিয়ে চলছিলেন সৈকত। ১০ লক্ষ টাকা পণ আনার জন্য চাপ দিতে থাকে। ওই পণ দিতে অস্বীকার করায় গত ১৫ অগস্ট বাড়ি থেকে বের করে দেওয়া হয়।’

জাতীয় দলের একের পর এক ক্রিকেটারের বিরুদ্ধে পণের দাবিতে গার্হস্থ্য হিংসার অভিযোগ ওঠায় যথেষ্টই বিড়ম্বনায় পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board) । নামপ্রকাশে অনিচ্ছুক বিসিবির এক আধিকারিক জানিয়েছেন, ‘এশিয়া কাপ খেলে ফেরার পরেই অভিযুক্ত ক্রিকেটারদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করা হবে। এই ধরনের অভিযোগ যাতে না ওঠে তার জন্য বাকি ক্রিকেটারদেরও সতর্ক করে দেওয়া হবে।’

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

দিল্লি ক্যাপিটালসের কোচ হয়েই ঋষভ পন্থকে জোর ধাক্কা দিলেন সৌরভ

পুজোর কেনাকাটায় ভিলেন বৃষ্টি, সন্ধ্যা নামার মুখে কলকাতায় শুরু দুর্যোগ

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

অসময়ের বৃষ্টিতে জাঁকিয়ে বসেছে সর্দি? সুস্থ হতে খান কালোজিরে-গোলমরিচের চা

সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর

মগরায় রাস্তার পাশ থেকে উদ্ধার প্রৌঢ়ের দেহ, হুলুস্থুলু এলাকায়

ধনঞ্জয়ের জায়গায় শ্রীলঙ্কা টেস্ট দলের নয়া অধিনাযক কুশল মেন্ডিস

দলত্যাগী তৃণমূল সাংসদদের সুখের সংসারে অশান্তি? কী ব্যাখ্যা শতাব্দীর?

বন্যায় ভিটে হারানো পরিবারকে ১.৮০ লক্ষ টাকা ক্ষতিপূরণ, মানিকচকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তিক্ততা অতীত, বিরোধী বিকাশের হয়ে সওয়াল কল্যাণের

ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণ, নরপিশাচকে ৬০ বছরের কারাদণ্ডের সাজা

ইনস্টাগ্রামে পরিচয়! নাবালিকা ছাত্রীর বাড়িতে গিয়ে যৌন নির্যাতন, গ্রেফতার স্কুলের শিক্ষক