গুলিস্তানে বিস্ফোরণ: মৃত বেড়ে ১৯, জিজ্ঞাসাবাদের জন্য আটক বাড়ির মালিক

বুধবার ধ্বংসস্তুপের ভিতর থেকে আরও দুজনের দেহ উদ্ধার করেছেন দমকল কর্মীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯। আজ বুধবার বিকেলে বিস্ফোরণস্থলের ধ্বংসস্তুপের ভিতর থেকে আরও দু’জনের নিথর দেহ উদ্ধার করেছেন দমকল কর্মীরা। দু’জনের মধ্যে একজনের পরিচয় শনাক্ত হয়েছে। বাকি জনের পরিচয় জানা যায়নি। ধ্বংসস্তুপের নিচে আরও অনেকে চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা উদ্ধারকারীদের।

অন্যদিকে গতকাল মঙ্গলবার সিদ্দিকবাজারের যে বহুতল ভবনটিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছিল তার মালিক ওয়াহিদুর রহমানকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। পাশাপাশি যে স্যানিটারি দোকানে ওই ভয়াবহ বিস্ফোরণ ঘটেছিল তার মালিক আবদুল মোতালেব মিন্টুকেও হেফাজতে নিয়েছেন গোয়েন্দারা। দুজনকেই লাগাতার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করে ইতিমধ্যেই র‍্যাবের বম্ব ডিসপোজাল স্কোয়াড জানিয়ে দিয়েছে, মঙ্গলবারের বিস্ফোরণ কোনও স্বাভাবিক বিস্ফোরণ নয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুলিস্তানের সিদ্দিকবাজারে যে ভবনটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে তার মালিক ছিলেন রেজাউর রহমান। তিনি মারা যাওয়ার পর তার তিন ছেলে ওয়াহিদুর রহমান, মশিউর রহমান ও মতিউর রহমান ভবনটির মালিক হন। বড় ভাই ওয়াহিদুর রহমান ও ছোট ভাই মতিউর রহমান ভবনটি পরিচালনা করতেন। আর মেজো ভাই মশিউর রহমান লন্ডনের বাসিন্দা।  

‘আমাকে উত্য়ক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন