Bangladesh: বরিশালে রাতের অন্ধকারে ভাঙচুর দুর্গা প্রতিমা

যাই হোক, এখন আন্দোলন দমলেও হিন্দু ধর্মের প্রতি অত্যাচার জারি রয়েছে। পাশাপাশি আর হাতে গুনে মাত্র ৪ দিন বাকি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব এর।

Share:

নিজস্ব প্রতিনিধি, বাংলাদেশ: হিন্দু ধর্মের প্রতি চলছে চরম অরাজকতা। রাতের অন্ধকারে বরিশালে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুর। চরম অরাজকতা। বাংলাদেশে হিন্দুধর্মের প্রতি চলছে ঘোর অনৈতিকা। গত অগস্টে কোটা সংরক্ষণ বিক্ষোভ থেকেই বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বী মানুষদের প্রতি ব্যপক জুলুমবাজি শুরু হয়েছে। কোটা সংরক্ষণের দাবিতে বাংলাদেশে ছাত্র আন্দোলন শুরু হলেও তা পরে রাজনৈতিক রঙে বদলে যায়। প্রধানমন্ত্রীর পদে পদত্যাগ দিয়ে দেশ ছেড়ে পালান বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর দেশ ছেড়ে পালানোর পরেই দেশে আন্দোলন চরম রূপ নেয়, যা বদলে যায় সহিংস আন্দোলনে। শুরু হয় শেখ হাসিনার গণভবন লুটপাট। পাশাপাশি চলে হিন্দুদের উপর অত্যাচার।

যাই হোক, এখন আন্দোলন দমলেও হিন্দু ধর্মের প্রতি অত্যাচার জারি রয়েছে। পাশাপাশি আর হাতে গুনে মাত্র ৪ দিন বাকি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব এর। কলকাতার পাশাপাশি বাংলাদেশেও কমবেশী দুর্গাপুজো হয়, যদিও এবার ও দেশে দুর্গাপুজোর তেমন ব্যপকতা নেই। তার মধ্যেই গতকাল শুক্রবার বরিশালে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুর করেছে কয়েকদল দুষ্কৃতী। ইতিমধ্যেই বরিশালের ডিসি, সেনা ক্যাম্প কমান্ডারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সূত্রের খবর, শুক্রবার ভোরে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় দুর্গাপূজা মণ্ডপের তিনটি প্রতিমা ভাঙচুর করা হয়েছে। একটি পশ্চিম শ্যামপুর দেউরী বাড়ি সার্বজনীন দুর্গা মন্দিরে ঘটনাটি ঘটেছে। তবে পুলিশি নিরাপত্তার মধ্যেও কেন এমন ঘটনা ঘটল, এই নিয়েও প্রশ্ন উঠছে! যদিও ইতিমধ্যেই এই ঘটনার দায়ে বাকেরগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং সেই জায়গায় থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে উৎসবের মরসুমে যে মন্দিরে দুর্গা প্রতিমা ভাঙচুর হয়েছে, সেই মন্দিরের সাধারণ সম্পাদক শংকর দেউরী জানিয়েছেন, শুক্রবার রাত দেড়টা পর্যন্ত মন্দিরে তাঁরা ছিলেন। এরপর সবাই গিয়ে ঘুমিয়ে পড়লে সকালে এসে দেখতে পান, দুর্গা, লক্ষ্মী ও কার্তিক প্রতিমার মাথা ভেঙে ফেলা হয়েছে। মনে হচ্ছে, সারারাত তাণ্ডব চালিয়েছে দুষ্কৃতীরা। গত ১১ বছর ধরে এ মণ্ডপে পূজা হয়। এই প্রথমবার এ ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু কারা এই তাণ্ডব চালিয়েছে তা এখনও জানা যায়নি।” তবে পূজার আগে পুনরায় প্রতিমা তৈরি করা হবে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। এ ঘটনায় থানায় তাঁর কোনও অভিযোগ নেই বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন সাধারণ সম্পাদক। এই মূহুর্তে মন্দার চত্বর পরিদর্শন করেছেন বরিশালের ডিসি, সেনা ক্যাম্প কমান্ডারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এক কর্মকর্তা জানিয়েছেন, তিনটি প্রতিমা ভাঙচুর হয়েছে। এর মধ্যে একটির মাথা ভেঙে পায়ের কাছে রাখা হয়েছে। আরেকটির মাথা ভেঙে ঝুলিয়ে রাখা হয়েছে। অন্যটির হাত ভেঙে ফেলা হয়েছে। বর্তমানে ঘটনাটির তদন্ত চলছে। এবং জড়িতদের শীঘ্রই চিহ্নিত করে গ্রেফতার করা হবে আশ্বাস দিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর