বাংলাদেশে সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা, বাস উল্টে নিহত পাঁচ

ঘটনার বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা জানিয়েছেন, সকালে বাস দুর্ঘটনার খবর শোনার পরপরই হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান। এখনও কীভাবে ঘটনাটি ঘটল, তার তদন্ত করছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশে সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় বাস উল্টে নিহত পাঁচ ব্যক্তির। ঘটনাটি ঘটেছে, শুক্রবার (১৭ মে) সকাল পৌনে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বসন্তপুর এলাকায়। দুর্ঘটনার বর্ণনা হিসেবে বলা যায়, শুক্রবার ভোরে ঢাকা থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল রিল্যাক্স পরিবহন নামে ওই যাত্রীবাহী বাসটি। বাসটি অতিরিক্ত গতিশীল ছিল, এরপর বাসটি মহাসড়কের চৌদ্দগ্রামের উপজেলার বসন্তপুর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

বাস উল্টে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জনের। আহত হন ১০ জন। তৎক্ষণাৎ দমকল অধিকর্তা দের তৎপরতায় আহতদের উদ্ধার করে সেখান কার (চৌদ্দগ্রাম উপজেলা) স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। উদ্ধারের জন্যে এখনও ঘটনাস্থলে রয়েছেন ফায়ার সার্ভিস ও পুলিশ। তবে পুলিশ নিহতদের উদ্ধার করলেও এখনও তাঁদের নাম-পরিচয় খুঁজে পায়নি। দুর্ঘটনার খবরটি গণমাধ্যমকে দিয়েছেন চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ বিপ্লব কুমার নাথ। ঘটনার বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা জানিয়েছেন, সকালে বাস দুর্ঘটনার খবর শোনার পরপরই হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান। এখনও কীভাবে ঘটনাটি ঘটল, তার তদন্ত করছে পুলিশ।

এ প্রসঙ্গে মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, শুক্রবার ভোরে ঢাকা থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল যাত্রীবাহী বাসটি। এরপর মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার বসন্তপুর এলাকার কাছাকাছি পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং পাশের খাদে পড়ে যায়। আর এই ঘটনায় ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। আহত হন প্রায় ১০ জন।

‘দলত্যাগ কীভাবে করতে হয় নেত্রীর থেকেই শিখেছি,’ নাম না করা মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি