শ্রদ্ধায় সমাহিত প্রাক্তন অর্থমন্ত্রী আবুল মাল মুহিত

শেষ যাত্রায় অংশ নিয়েছিলেন সমাজের বিভিন্নস্তরের মানুষ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: একাংশ দেশবাসী যখন ঈদের উৎসবে মাতোয়ারা, সেই সময় বাংলাদেশের প্রাক্তন অর্থমন্ত্রী আবুল মাল মুহিতকে সমাধিস্থ করা হল, ঠিক তাঁর বাবা-মায়ের পাশেই। ঘড়িত তখন বেলা সাড়ে তিনটে। শেষ যাত্রায় অংশ নিয়েছিলেন সমাজের বিভিন্নস্তরের মানুষ।

সমাহিত করা আগে সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সওয়া দুটো নাগাদ অনুষ্ঠিত হয় জানাজা। জানাজা পৌরহিত্য করেন আল্লামা মুহিবুল হক গাছবাড়ি। অংশ নেন বিদেশমন্ত্রী একে আবদুল মোমেন এবং তাঁর পরিবারের সদস্যরা। প্রসঙ্গত উল্লেখ্য, বাংলাদেশের প্রাক্তন অর্থমন্ত্রীর ছোট ভাই আবদুল মোমেন। অংশ নিয়েছিলেন সিলেটের বেশ কয়েকজন সাংসদ, আওয়ামী লিগ ও সহযোগী সংগঠনের বেশ কয়েকজন শীর্ষ নেতা, সরকারি কর্মকর্তা-সহ কয়েক হাজার মানুষ।

জানাজা যখন শেষ হয়, ঘড়িতে তখন প্রায় আড়াইটে। মুহিতের নিথর দেহ পারিবারিক কবরস্থানে নিয়ে যাওয়া হয়। সমাহিত করা হয় বাবা আবু আহমেদ আবদুল হাফিজ এবং মা সৈয়দ শাহার বানু চৌধুরীর কবরের পাশে।

এর আগে দুপুর ১২টা নাগাদ প্রাক্তন অর্থমন্ত্রীর দেহ নিয়ে যাওয়া হয় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তাঁকে শেষ শ্রদ্ধা জানান। দেওয়া হয় গার্ড অব অনার। প্রাক্তন অর্থমন্ত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়।

উল্লেখ করা যেতে পারে, গত শুক্রবার রাত একটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন অর্থমন্ত্রী। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেন বঙ্গবন্ধুকন্যা তথা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন প্রয়াত প্রাক্তন অর্থমন্ত্রী আবুল মাল মুহিত, শোকপ্রকাশ হাসিনার

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের