🎉 Happy Birthday Ei Muhurte 🎉
এই মুহূর্তে

প্রচারে শাকিব খানের ভুয়ো ভিডিও ব্যবহার জামায়াতে ইসলামীর, শোরগোল বাংলাদেশে

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খানকে জড়িয়ে এবার চাঞ্চল্যকর ভুয়ো প্রচারের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, জামায়াতের পক্ষে ভোট চাইতে তাঁর নাম ও ছবি ব্যবহার করে একটি ভুয়ো ফটোকার্ড এবং ভিডিও ছড়ানো হয়েছে। ওই ফটোকার্ডটি একটি পরিচিত বেসরকারি টেলিভিশন চ্যানেলের নাম ও লোগো নকল করে তৈরি করা হয়েছে, যাতে সাধারণ মানুষ সহজেই বিভ্রান্ত হন।

কার্ডটির সঙ্গে একটি গানের লিংকও শেয়ার করা হচ্ছে। সেই লিঙ্কে ক্লিক করলেই দেখা যাচ্ছে একটি ভিডিও, যেখানে জামায়াতের আমির ড. শফিকুর রহমান ভাষণ দিচ্ছেন এবং তাঁর পাশে দাঁড়িয়ে আছেন শাকিব খান। সামনে বিশাল জনসমাগম দেখিয়ে ভিডিওটির শিরোনামে লেখা হয়েছে, ‘ জামায়াতের ভাইরাল গানে শাকিব খান,। প্রথম দেখায় অনেকেই ভিডিওটিকে সত্যি বলে ধরে নিচ্ছেন।

কার্ডটির সঙ্গে একটি গানের লিংকও শেয়ার করা হচ্ছে। সেই লিঙ্কে ক্লিক করলেই দেখা যাচ্ছে একটি ভিডিও, যেখানে জামায়াতের আমির ড. শফিকুর রহমান ভাষণ দিচ্ছেন এবং তাঁর পাশে দাঁড়িয়ে আছেন শাকিব খান। সামনে বিশাল জনসমাগম দেখিয়ে ভিডিওটির শিরোনামে লেখা হয়েছে, ‘ জামায়াতের ভাইরাল গানে শাকিব খান,। প্রথম দেখায় অনেকেই ভিডিওটিকে সত্যি বলে ধরে নিচ্ছেন।

আরও পড়ুন: বাংলাদেশের নির্বাচনের অশান্তির আঁচ থেকে সুরক্ষিত রাখতে সীমান্তে জোরদার নাকা চেকিং

তবে এই ভিডিও ও গান পুরোপুরি ভুয়ো। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে শাকিব খানের ছবি ও কন্ঠস্বর নকল করে এই প্রচার চালানো হয়েছে বলে অভিযোগ। একটি সংগঠিত চক্র ভোটারদের প্রভাবিত করতেই এই ধরনের ভুয়ো কন্টেন্ট তৈরি ও ছড়িয়ে দিচ্ছে বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় শাকিব খান যে অস্বস্তিতে রয়েছেন, তা জানা গেলেও এখনও পর্যন্ত তিনি প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। সূত্রের খবর, খুব শিগগিরই তিনি এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করবেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শীতকালীন অলিম্পিক্সে ‘ধুরন্ধর’ এর গানে নাচলেন রুশ স্কেটার

তীব্র বিতর্কের মুখে ‘ঘুষখোর পণ্ডিত’-এর নাম বদলানোর সিদ্ধান্ত, দিল্লি হাইকোর্টকে জানাল নির্মাতারা

নির্বাচনের আগেই অশান্তি শুরু বাংলাদেশে, চার ভোট কেন্দ্রে অগ্নিসংযোগ সন্ত্রাসীদের

যৌন হেনস্তার প্রতিবাদ করায় নিষিদ্ধ বাংলাদেশের সেরা শুটার

মোল্লা ইউনূসের জমানায় বাংলাদেশে দুর্নীতি বেড়েছে, জানাল আন্তর্জাতিক সংস্থা

‘বলিউড ভুলে গেল, তোমাকে আমি সিনেমায় নেব’, অসময়ে জেলবন্দী রাজপাল যাদবের পাশে সোনু সুদ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ