বাংলাদেশের নির্বাচনের অশান্তির আঁচ থেকে সুরক্ষিত রাখতে সীমান্তে জোরদার নাকা চেকিং

Share:

নিজস্ব প্রতিনিধি,বাদুড়িয়া: বাংলাদেশের নির্বাচনের অশান্তির আঁচ থেকে সুরক্ষিত রাখতে সীমান্ত রোডে পুলিশের নাকা চেকিং শুরু।আর একদিন পরেই বাংলাদেশে নির্বাচন। শেখ হাসিনা পরবর্তী অন্তর্বর্তী সরকারের আমলে এটি প্রথম নির্বাচন হতে চলেছে। হাসিনা বিদায়ের পর থেকেই গোটা বাংলাদেশ জুড়ে অশান্তি ও অস্থিরতার ছবি সামনে আসছে। তারই প্রেক্ষিতে এ রাজ্যেও সতর্কতা জোরদার করা হয়েছে। এসআইআর (SIR)জারি থাকার পাশাপাশি সীমান্তবর্তী এলাকাগুলিতে নজরদারি আরও কড়া করা হয়েছে। যাতে অবৈধভাবে ভারতে বসবাসকারী বাংলাদেশি নাগরিক বা কোনও দুষ্কৃতী পরিস্থিতির সুযোগ নিয়ে অঘটন ঘটাতে না পারে। এই পরিস্থিতিতে বসিরহাট(Bashirhat) পুলিশ জেলার উদ্যোগে সীমান্তে নাকা চেকিং শুরু হয়েছে।

বসিরহাটের বাদুড়িয়া থানার(Baduria P.S.) কাটিয়াহাট আউটপোস্টের তত্ত্বাবধানে ঘোজাডাঙ্গা-কাটিয়াহাট সীমান্ত রোডের লবঙ্গ মোড়ে চলল কড়া তল্লাশি। বাদুড়িয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক উৎপল প্রামাণিকের নির্দেশে, কাটিয়াহাট আউটপোস্টের ভারপ্রাপ্ত আধিকারিক প্রতাপ সরকারের নেতৃত্বে এবং এএসআই ভকিল রায়ের সহযোগিতায় এই নাকা চেকিং চালানো হয়। এদিন প্রতিটি গাড়ি থামিয়ে চালক ও যাত্রীদের বৈধ নথিপত্র খতিয়ে দেখা হয়। শুধু কাগজপত্র দেখেই ছাড়া হয়নি।

গাড়ির ডিকি খুলে ভিতরের দিকও তল্লাশি করা হয়েছে, কোনও সন্দেহজনক জিনিস বা অবৈধ অনুপ্রবেশের ইঙ্গিত আছে কি না, তা যাচাই করতে। পুলিশের দাবি, বাংলাদেশের নির্বাচনকে ঘিরে সীমান্ত পরিস্থিতি যাতে কোনওভাবেই অশান্ত না হয়, সেই কারণেই এই কড়া নজরদারি। আগামী কয়েক দিন এই ধরনের তল্লাশি ও নজরদারি আরও বাড়ানো হবে বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে। ক্লোজ সার্কিট ক্যামেরার পাশাপাশি জোরালো আলো এবং দূরবীনের মাধ্যমে চলছে নজরদারি।

‘বাবা, তোমার প্রত্যাশা পূরণ করতে পারছি না’, হস্টেলের ঘরে তরুণীর মর্মান্তিক পরিণতি

‘গাজার প্রতিশোধ নিতেই হামলা’, জেরায় বিস্ফোরক দাবি ফ্লাইদুবাইয়ের ওমানি সহ-পাইলটের

ক্যাফেতে বোনের সঙ্গে প্রেমিক, আচমকাই হাজির ভাইয়েরা! তারপর যা ঘটল…

কঙ্গো নদীতে দুই নৌকার ভয়াবহ সংঘর্ষ, মৃত অন্তত ৩০

পুজোর আগে মেঘ-বৃষ্টির লুকোচুরি, আজ কলকাতা-সহ কোথায় ঝড়বৃষ্টির সম্ভাবনা?

রেজিনগরে পুলিশের সঙ্গে বচসা, নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে গ্রেফতার হুমায়ুন কবীর

৪ বছরের ছেলেকে নিয়ে কুয়োয় ঝাঁপ মা’য়ের, নেপথ্যে কোন কারণ

নাইজেরিয়ায় ভেঙে পড়ল সামরিক বিমান, মৃত ৩২

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC