দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পুত্রবুধূর মৃত্যুর ধাক্কা সামলাতে না পেরে মৃত্যু শ্বশুরের

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পুত্রবুধূর মৃত্যুর খবর শুনে নিজেকে সামলাতে পারেননি। ছেলের বউয়ের মৃত্যু হয়েছে শুনে মৃত্যুর কোলে ঢলে পড়লেন শ্বশুর। একই বাড়িতে দুজনের মৃত্যুতে গোটা পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। দুজনের আকস্মিক এই মৃত্যু মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যরা।

মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বাংলাদেশের বরগুনার আমতলী উপজেলার হলদাইয়া ইউনিয়ন-এর তক্তাবুনইয়া গ্রামে। জানা গিয়েছে, সোহাগ প্যাদার স্ত্রী লামইয়া বেগম (২০) গর্ভবতী ছিলেন। মঙ্গলবার দুপুরে সন্তান জন্ম দেওয়ার সময় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়। ছেলের বউয়ের মৃত্যুর খবর মেনে নিতে পারেননি শ্বশুর মোস্তফা প্যাদা (৭০)। ওইদিন সকালেই তাঁরও মৃত্যু হয়। স্থানীয় সূত্রে খবর, লামইয়া বেগম মঙ্গলবার ভোরে বাড়িতে নরমাল ডেলিভারিতে একটি কন্যা সন্তান প্রসব করেন। সন্তান জন্ম দেওয়ার সময় প্রচুর রক্তক্ষরণ হলে দ্রুত পরিবারের সদস্যরা তাকে পটুয়াখালী মডার্ন হাসপাতাল-এ নিয়ে যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন দুপুরে তাঁর মৃত্যু হয়। পুত্রবধুর মৃত্যুর খবর শুনে ৭০ বছর বয়সী শ্বশুর মোস্তফা প্যাদা হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন।

বিস্তারিত আসছে…

Published by:

Share Link:

More Releted News:

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন বিএনপি নেতা, আহত অধ্যক্ষসহ ৫

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ