প্রাণহানির আশঙ্কা, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে না মোদি সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিনা ভিসাতে আর মাত্র ১৩ দিন ভারতে থাকতে পারবেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর ওই মেয়াদ শেষ হওয়ার পরেই মুজিব কন্যাকে দেশে ফেরত পাঠানোর জন্য মোদি সরকারের কাছে  আনুষ্ঠানিক অনুরোধ জানাতে চলেছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ঠ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। কিন্তু সূত্রের খবর, বাংলাদেশের অনুরোধে সাড়া দিচ্ছে না মোদি সরকার। বাংলাদেশে ফেরত পাঠালে মুজিব কন্যার জীবন বিপন্ন হতে পারে কিংবা তাঁকে অন্তর্বর্তী সরকার ফাঁসিতে ঝোলাতে পারে এমন সম্ভাবনা থাকায় হাসিনাকে ফেরত পাঠানোর ঝুঁকি নিচ্ছে না দিল্লি। বরং বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে রাজনৈতিক আশ্রয় দিতে পারে। ইতিমধ্যই শেখ মুজিবের কন্যার জন্য দক্ষিণ দিল্লিতে একটি বিশেষ বাসভবন তৈরি করা হয়েছে। নিরাপত্তার ঘেরাটোপে সেখানেই আশ্রয় নেবেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, শেখ হাসিনাকে সহযোগিতার জন্য বেশ কয়েকজন কর্মী ও আধিকারিককে নিয়োগ করা হচ্ছে।

গত ৫ অগস্ট সেনা অভ্যুত্থানের ফলে প্রধানমন্ত্রিত্বে ইস্তফা দিয়ে প্রাণ বাঁচাতে ভারতে পালিয়ে এসেছিলেন শেখ হাসিনা। ঢাকা থেকে আগরতলা হয়ে বিশেষ বিমানে চেপে গাজিয়াবাদের হিন্ডন বায়ুসেনা ঘাঁটিতে পৌঁছন তিনি। তার পর থেকে নিরাপত্তার ঘেরাটোপে রয়েছেন। ভারত ও  বাংলাদেশের মধ্যে চুক্তি অনুযায়ী, ৪৫ দিন বিনা ভিসাতেই থাকতে পারবেন মুজিব কন্যা। যদিও দু’দেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি থাকার ফলে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য ভারতের উপরে বিশেষ চাপ তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।

কিন্তু বাংলাদেশ চাইলেই মুজিব কন্যাকে ঢাকার হাতে যে মোদি সরকার তুলে দেবে না, তা স্পষ্ট করে দিয়েছেন বিদেশ মন্ত্রকের এক আধিকারিক। নাম প্রকাশে অনিচ্ছুক ওই আধিকারিক বলেন, ‘শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক খুনের মামলা রুজু হয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগকে চিরতরে মুছে দিতে মুজিব কন্যাকে নিয়ে ফাঁসিতে ঝোলাতে পারে মুহাম্মদ ইউনূসের সরকার। তাই শেখ হাসিনাকে ফেরত পাঠানোর কোনও রকমে ঝুঁকি নেওয়া হবে না।’

চরম ভুল, রাষ্ট্রসঙ্ঘের নতুন বিশ্ব মানচিত্রে ভারতের অরুণাচল ও আকসাই চিন পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

মাঝ রাস্তায় প্রস্রাবে আপত্তি জানানোয় দোকানদারকে ইট দিয়ে থেঁতলে খুন মদ্যপদের

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

একসময় ছিল তৃণমূলের দখলে, এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

দুর্গাপুজোয় চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস, বন্ধ বাগান খোলার আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘জিনা হারাম হো জায়েগা’, মমতা অনুগামী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি পুলিশের

অভিষেকের অফিস উচ্ছেদের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বাড়ির মালিক

ছাত্রীদের মেসবাড়িতে গোপনে সিসি ক্যামেরা, আবাসিকদের পোশাকের উপরে নজর মালিকের