জ্বলছে ঢাকা, ‘ছায়ানটের’ পর এবার ‘উদীচির’ কার্যালয়ে আগুন ধরাল ইসলামি জঙ্গিরা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: হিযবুত তাহরীর জঙ্গি শরিফ ওসমান হাদির মৃত্যুর বদলা নিতে ইসলামি জঙ্গিদের বেপরোয়া তাণ্ডবে জ্বলছে রাজধানী ঢাকা-সহ বাংলাদেশের বিভিন্ন এলাকা। রবীন্দ্র চর্চার প্রাণকেন্দ্র ‘ছায়ানট’ –এর পর এবার ইসলামি জঙ্গিদের হামলার শিকার হল দেশের বৃহত্তম সাংস্কৃতিক সংগঠন ‘উদীচি’। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে ঢাকায় ‘উদীচি’র কার্যালয়ে হামলা চালানোর পরে আগুন ধরিয়ে দিয়েছে উগ্রপন্থীরা। অগ্নিসংযোগের খবর পেয়েই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক গাড়ি। যদিও প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। উদীচী শিল্পী গোষ্ঠীর একাংশের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন সংবাদমাধ্যমকে কাঁপা গলায় বলেছেন, ‘আধ ঘন্টা আগে উদীচী কার্যালয়ে হামলা হয়েছে। আমি সেখানে যাচ্ছি। এখন পথে আছি। পরে বিস্তারিত জানাব।’

বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে বামপন্থী মনোভাবাপন্ন শিল্পী সংগঠন হিসাবে পরিচিত ‘উদীচি’। ১৯৬৮ সালে ত‍ৎকালীন পূর্ব পাকিস্তানের দুই কমিউনিস্ট নেতা সত্যেন সেন ও রণেশ দাশগুপ্তের উদ্যোগেই এই সংগঠনটি গড়ে ওঠে। পরে কথাসাহিত্যিক শহীদুল্লাহ কায়সার, সাংবাদিক সন্তোষ গুপ্তরা সংগঠনের সঙ্গে যুক্ত হন। মূলত সঙ্গীত, নাটক, নৃত্য, আবৃত্তি, চারুকলা, চলচ্চিত্র ও সাহিত্য সংক্রান্ত বিষয়ে কাজ করে সংগঠনটি। বর্তমানে সারাদেশে উদীচীর তিন শতাধিক শাখা রয়েছে। দেশের বাইরেও ছয়টি দেশে শাখা রয়েছে উদীচীর। ২০১৩ সালে এই সংঠনটি দেশের দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা একুশে পদক লাভ করে।

বরাবরই ইসলামি মৌলবাদীদের রোষানলে রয়েছে দেশের বৃহত্তম সামস্কৃতিক সংগঠনটিকে। ২৬ বছর আগে ১৯৯৯ সালের ৬ মার্চ যশোর টাউন হল মাঠে উদীচী শিল্পীগোষ্ঠীর দ্বাদশ জাতীয় সম্মেলনের শেষ দিন বাউল গানের অনুষ্ঠানে পরপর দুই দফায় মঞ্চের নিচে শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটে। ভয়াবহ বোমার আঘাতে প্রাণ হারান শিল্পী-সহ ১০ জন। আড়াই শতাধিক মানুষ আহত হন। নিহতরা হলেন নূর ইসলাম, নাজমুল হুদা, সন্ধ্যা রানী ঘোষ, ইলিয়াস মুন্সী, শাহ আলম বাবুল, বাবুল সূত্রধর, শাহ আলম, বুলু, রতন রায় ও রামকৃষ্ণ।

পুলিশ জানিয়েছে, এদিন শাহবাগ চত্বর থেকে মিছিল নিয়ে ইনকিলাব মঞ্চ ও ইসলামী ছাত্র শিবিরের জঙ্গিরা তোপখানা রোডে অবস্থিত উদীচীর কার্যালয়ে প্রথমে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। পরে আগুন ধরিয়ে দেয়। আগুনের খবর পেয়ে প্রথমে দমকলের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছয়। পরে আরও একটি ইঞ্জিন যায়।

মেরামতির জন্য রবিতে ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

ইনস্টাগ্রামে সক্রিয়তা বাড়াতে হবে, মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

ইস্কন মায়াপুরে মহাসমারোহে পালিত হল উল্টোরথ যাত্রা

বিক্ষোভকারী তরুণীর স্তনে হাত মুম্বই পুলিশের আধিকারিকের, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

আরশোলাদের মিছিলকে কেন্দ্র করে ধর্মতলায় ধুন্ধুমার, পুলিশ-বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

হাসিনার সঙ্গে ফোনে কথা বলার জের, তারেকের চাপে ইস্তফা বাংলাদেশের রাষ্ট্রপতির

‘আরশোলা’দের দাবি মানছে না কেন্দ্র, ইস্তফা দেবেন না ধর্মেন্দ্র প্রধান

‘ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতেই হবে’, নাড্ডাকে স্পষ্ট জানিয়ে দিল ‘আরশোলা’রা

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে

এসএসসির আইনজীবী প্যানেল থেকে অপসারিত কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নতুন দায়িত্বে কে?

কলকাতার মিছিল কেন বাতিল? ভিডিও বার্তায় জানালেন ‘ককরোচ’ সদস্য