বাংলাদেশে ট্রেনে আগুন ধরাল দুষ্কৃতীরা, পুড়ে ছাই মা, শিশু-সহ ৪

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে নাশকতামূলক কাজকর্ম, অগ্নি সন্ত্রাস। মঙ্গলবার ভোরে রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন ধরিয়ে দিল অগ্নিসন্ত্রাসীরা। আর সেই আগুনে পুড়ে ছি হয়ে গেলেন চার জন। তার মধ্যে মা ও তাঁর ছোট্ট শিশু সন্তাো রয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

দমকল সূত্রে জানা গিয়েছে, নেত্রকোনা থেকে ঢাকায় আসছিল মোহনগঞ্জ এক্সপ্রেস।  বিমানবন্দর স্টেশন পার হয়ে ট্রেনটি ক্ষিলক্ষেতে আসার সময়েই ভোরের দিকে তিনটি বগি দাউ-দাউ করে জ্বলতে দেখেন যাত্রীরা  আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। চেইন ট্রেন চালকের গোচরে আনেন বিষয়টি। ট্রেনটিকে তেজগাঁও স্টেশনে থামান। খবর পাঠানো হয় দমকলে। তড়িঘড়ি ছুটে আসে দমকলের তিনটি ইঞ্জিন। প্রায় ঘণ্টা দেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে যায় ট্রেনের একটি বগি। ভস্মীভূত হওয়া বগি থেকে চার জনের ঝলসে যাওয়া দেহ উদ্ধার করা হয়। তার মধ্যে দুজনের পরিচয় জানতে পেরেছে পুলিশ। ওই দুইজন হলেন নাদিয়া আক্তার ও তাঁর তিন বছরের ছেলে ইয়াসিন। বাকি দুজনের পরিচয় জানা যায়নি। আগুন নেভানোর পর ট্রেনটিকে কমলাপুর স্টেশনে পাঠিয়ে দেওয়া হয়।

এক দেবী, নয় রূপ, নবরাত্রিতে কেন ভিন্নরূপে হয় মায়ের আরাধনা ?

কর্মক্ষেত্রে ছোট ভুলে বড় সাজা পেতে পারেন, সাবধানের সঙ্গে কাজ করুন………

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর