সিলেটগামী চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন কয়েকশো যাত্রী

যদিও কীভাবে আগুন লাগল, তা জানা যায়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: রাজধানী থেকে সিলেট (Dhaka-Syllet) যাওয়ার পরে শনিবার দুপুরে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ল পারাবত এক্সপ্রেস (Parabat Express)। আচমকাই ট্রেনের পাওয়ার কারে (Power Car) আগুন লেগে যায়। নিমিষেই সেই আগুন ছড়িয়ে পরে আরও তিনটি কামরায়। অত্যন্ত দ্রুততার সঙ্গে আগুন লাগা বগির সঙ্গে বাকি বগিগুলির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ফলে অল্পের জন্য প্রাণে বেঁচেছেন কয়েকশো যাত্রী (Passenger)। অগ্নিকাণ্ডের জেরে ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন (Dhaka-Syllet-Chattogram) চলাচল বন্ধ হয়ে গিয়েচে।

দমকল সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর একটা নাগাদ ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে   (Syllet Bound) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগরের (Shamsernagar)  কাছে আচমকাই পারাবত এক্সপ্রেসের পাওয়ার কারে আগুন লেগে যায়। দাউ-দাউ করে জ্বলতে থাকে পুরো বগি। নিমিষেই আগুন ছড়িয়ে পড়ে বাকি দুই কামরায়। চলন্ত ট্রেনে আগুন লেগে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। বেশ কয়েকজন যাত্রী প্রাণ বাঁচাতে চলন্ত ট্রেন থেকেই ঝাঁপ দেন। অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গে সঙ্গেই ট্রেন থামিয়ে দেন চালক। বাকি বগিগুলি বিচ্ছিন্ন করে দেওয়া হয়। খবর পাঠানো হয় দমকলে।

ঘটনাস্থলে পৌঁছেই তিনটি বগির আগুন নেভানোর কাজ শুরু করে দেন দমকল কর্মীরা। রেল কর্মী ও স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে হাত লাগান। যদিও কীভাবে আগুন লাগল, তা জানা যায়নি। অগ্নিকাণ্ডের জেরে ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

 

মুখ্যমন্ত্রী শুভেন্দু সহ বিজেপি নেতা-নেত্রীদের নামে অশালীন ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেফতার নিউটাউনের যুবক

তৃণমূল নেতার নামে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, শোরগোল চন্দ্রকোণায়

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

হাবড়ার হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব বিজেপি বিধায়ক

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ