সিলেট যেন নর্দমা নগরী, জলে দোল খাচ্ছে মানুষের মল

মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সড়কে জল কোথাও হাঁটুর সমান। কোথাও আবার কোমরসমান। জমা জলে ভেসে চলেছে ময়লা। প্লাস্টিকের বোতল। দোল খাচ্ছে মানুষের মল। জল থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। আর সেই নোংরা জল ঠেঙিয়ে বাসিন্দাদের যাওয়া-আসা করতে হচ্ছে।

এই অবস্থা শুধু সিলেটের নয়। সিলেটের অন্যান্য উপশহর যেমন মাছিমপুর, সোবাহানীঘাট, কালীঘাট, ছড়ারপাড়, তালতলা, তেরোরতন, মেন্দিবাগ, তোপখানা, জামতলা, মণিপুরি রাজবাড়িসহ অন্তত ২০টি এলাকার অবস্থা এরকম। জানা গিয়েছে, সুরমা নদীর জল উপচে পড়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। লাখো মানুষ জলে আটকে পড়েছেন। আর সেই নোংরা জল ঠেলে মানুষকে যেতে হচ্ছে গন্তব্যে।

এর মধ্যে আবার মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি। ফলে, পরিস্থিতি আরও জটিল হওয়ার সম্ভাবনা রয়েছে। রাস্তায় জল জমে থাকায় এই সব এলাকা দিয়ে যানবাহন তুলনামূলকভাবে কম চলছে। অসুবিধের মধ্যে পড়েছেন নিত্যযাত্রী। একে বাস কম। তারপর প্রতিটি বাস বাদুর ঝোলা। বাড়ি থেকে অফিস যাদের খুব কাছে, তাদের ওই নোংরা জল ঠেলেই অফিস যেতে হচ্ছে। লোকের বাড়িতে জল ঢুকে গিয়েছে। অনেকের রান্নাঘর জলের তলায় চলে যাওয়ায় বাইরে থেকে খাবার কিনে খেতে হচ্ছে। খাটিয়া চৌকিতে তুলে রাখতে হয়েছে প্রয়োজনীয় জিনিসপত্র। অনেকে বলছে, ২০১৯ সালে নদী উপচে এলাকা প্লাবিত হয়েছিল। তবে সে বছর এরকম পরিস্থিতি তৈরি হয়নি। অনেকে মনে করছেন,  খুব তাড়াতাড়ি পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই। ফলে, তারা অন্যত্র চলে যাওয়ার চিন্তা করছেন।

আরও পড়ুন দুই প্রেমিকাকে একসঙ্গে বিয়ে, এক মাসের মধ্যে ডিভোর্স দিল ছোট বউ

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের