ছেলেকে নিয়ে কঠিন  সিদ্ধান্ত নিলেন অপু, চলতি বছরেই বিদেশ পাঠাবেন তিনি

Share:

আন্তজার্তিক ডেস্ক : বাংলাদেশের অন্যতম বিতর্কিত চলচ্চিত্র নায়িকা হলেন অপু বিশ্বাস। শাকিবের সঙ্গে বিচ্ছেদের পরেও দমে থাকেন নি অভিনেত্রী। পুত্র জয় বড় হচ্ছে তাঁর মায়ের কাছেই।বিভিন্ন টেলিভিশন চ্যানেলে আড্ডায় মেতে ওঠেন অপু বিশ্বাস।বারবার বলেন নিজের সংসার এবং সন্তানের কথা।আর জয়কে নিয়েও আগ্রহের আর শেষ নেই অনুরাগীদের মধ্যে। আর আশ্চর্যের বিষয় হল শাকিব-অপু আলাপচারিতায় সন্তান শুধু নয় সম্পর্কের টানাপোড়েন এর কথাও চলে আসে বারবার।তবে হাসিমুখেই জবাব দেন অপু।

এবার অপু বিশ্বাস জানালেন ছোট্ট জয়কে বিদেশ পাঠিয়ে দিচ্ছেন তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন ‘জয়ের বিদেশ যাওয়াকে কেন্দ্র করেই এই বছর সাজিয়েছি আমি। এত ছোট বয়সে দেশের বাইরে যাওয়া নিয়ে প্রথমে মন খারাপ করেছিল শাকিবের পরিবার। কিন্তু পরে তাদের রাজি করাতে পেরেছি।’  তিনি আরও বলেন ‘যখন চিন্তা করেছি জয়কে বিদেশে পাঠাব, তখন খুব বেশি খারাপ লাগেনি। কিন্তু যত দিন যাচ্ছে, ততই খারাপ লাগছে। তবে খারাপ লাগলেও কিছু করার নেই। সন্তানের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব তো বাবা-মায়েরই।’ তবে তিনি বুঝিয়ে দিয়েছেন ছেলের বিদেশ যাওয়া নিয়ে মত রয়েছে বাবা শাকিবেরও।বোঝাই যাচ্ছে শাকিব-অপু নিজেদের মধ্যে দূরত্ব একটু হলেও মিটিয়েছেন ছেলে জয়ের কথা মাথায় রেখেই।

এমনকী,  এর আগেও অভিনেত্রী একাধিকবার দাবি করেছেন, ছেলের নিত্য খোঁজ রাখেন শাকিব।তবে কোন দেশে পাঠাচ্ছেন তা এখনও জানান নি অভিনেত্রী।তবে তিনি কিজন্য ছেলেকে বিদেশে পাঠাচ্ছেন তা খোলসা করেছেন। সামাজিক মাধ্যম নিয়ে তিনি বলেছেন ‘এখানে নোংরা জিনিস দ্রুত ছড়িয়ে পড়ছে, যা ওর জীবনে প্রভাব ফেলতে পারে, যার কারণে বাচ্চারা মানসিকভাবে হালকা হয়ে যায়। তাই আমার কাছে মনে হয়েছে, খুব তাড়াতাড়ি জয়ের দেশের বাইরে যাওয়া উচিত’ যদিও সমালোচকরা বলছেন অন্য কথা। শাকিবের দ্বিতীয় স্ত্রী বুবলীর ছেলে বীরের স্কুলে ভর্তি হওয়াই ঝামেলার কারণ। শাকিব-বুবলী পুত্রকে ভর্তি করা হয়েছে জয়ের স্কুলেই। তাতেই নাকি ছেলেকে বিদেশ পাঠাচ্ছেন অপু বিশ্বাস।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর